দিনহাটায় উদয়নকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, বিজেপির ‘সাজানো’ ঘটনা পাল্টা মন্ত্রীমশাই!

Lok Sabha Election 2024: অবশেষে অবশ্য পুলিশের সহযোগিতায় কোনও ক্রমে উত্তরপাড়া গ্রাম ছেড়ে বেরোতে পারেন মন্ত্রীমশাই!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজের গড়েই বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তাঁর ইন্ধনেই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ গ্রামের মহিলাদের। তাঁরা উদয়নের গাড়ি আটকে দিলেন। অবশেষে অবশ্য পুলিশের সহযোগিতায় কোনও ক্রমে উত্তরপাড়া গ্রাম ছেড়ে বেরোতে পারেন মন্ত্রীমশাই!

আরও পড়ুন: আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট, শেষমেশ নাগাল্যান্ডে ভোটের হার কত?

শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন। প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ (Loksabha Election)। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। বিকেল ৫টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ৭৭.৫৭%। এদিকে কোচবিহারের দিনহাটা, শীতলকুচি থেকে একের পর এক হিংসা-অশান্তির খবর এল। সেই পরিপ্রেক্ষিতেই উত্তরপাড়ার এক বিজেপি নেতা গ্রেফতার হলেন।

দিনহাটায় উদয়নকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, বিজেপির 'সাজানো' ঘটনা পাল্টা মন্ত্রীমশাই!
দিনহাটায় উদয়নকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, বিজেপির ‘সাজানো’ ঘটনা পাল্টা মন্ত্রীমশাই!

এই ঘটনার পর উত্তরপাড়া গ্রামে যান উদয়ন গুহ। তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। মহিলাদের বক্তব্য, বিজেপি নেতাকে গ্রেফতারির নেপথ্যে রয়েছে উদয়ন গুহর উস্কানি। তাঁদের সাফ কথা, আজ রাতের মধ্যে বিজেপি নেতাকে মুক্তি দিতে হবে। শেষে পুলিশের সাহায্যে উদয়ন গ্রাম ছেড়ে বেরোলেও মহিলাদের ক্ষোভের পরিমাণ বিন্দুমাত্র কমেনি।

দিনহাটায় উদয়নকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, বিজেপির 'সাজানো' ঘটনা পাল্টা মন্ত্রীমশাই!

দিনহাটায় উদয়নকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, বিজেপির ‘সাজানো’ ঘটনা পাল্টা মন্ত্রীমশাই!

কোচবিহারে বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৬৫.৫৪ শতাংশ। সেখানে তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া। আর বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ নিশীথ প্রমাণিক। এবার শেষ হাসি কে হাসবেন তা জানা যাবে আগামী ৪ জুন।

দিনহাটায় উদয়নকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, বিজেপির 'সাজানো' ঘটনা পাল্টা মন্ত্রীমশাই!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর