লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনুদান বাড়ছে, কবে থেকে পাবেন? কত টাকা?

রাজ্যের জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’-এর অনুদান ২০২৬ নির্বাচনের আগেই বাড়তে পারে। মহিলাদের দাবি মেটাতে ১০০০ টাকা থেকে ১৫০০ এবং ১২০০ টাকা থেকে ২০০০ টাকা করার ইঙ্গিত মন্ত্রীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে জনপ্রিয় উদ্যোগ ‘লক্ষ্মীর ভান্ডার’। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর এই প্রকল্প চালু করেন তিনি। বর্তমানে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে ১২০০ টাকা পাচ্ছেন।

নারী ও শিশু সমাজকল্যাণ দফতরের হিসেব অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত প্রায় ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। এতদিনে রাজ্য সরকারের খরচ হয়েছে প্রায় ৪৮ হাজার ৯৭২ কোটি টাকা।

৬০ বছর বয়সের পর ‘লক্ষ্মীর ভান্ডার’-এর সুবিধাভোগীদের সরাসরি ‘বার্ধক্য ভাতা’ প্রকল্পে স্থানান্তরিত করা হয়। এখনও পর্যন্ত প্রায় ৬ লক্ষ ৪ হাজার ৮৩৭ জন মহিলা এই ব্যবস্থার আওতায় টাকা পাচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রী শশী পাঁজা।

তৃণমূল সরকারের জনপ্রিয় প্রকল্পে বাড়ছে মহিলাদের আবদার
গ্রামের মহিলাদের দাবি, বর্তমান সময়ে বাজারদর বেড়ে যাওয়ায় মাসে আরও কিছু বাড়তি টাকা প্রয়োজন। হাওড়ার বাসিন্দা লক্ষ্মী মণ্ডলের কথায়, “দিদি যদি আর ৫০০ টাকা বাড়িয়ে দেন তবে আমাদের অনেক উপকার হবে। এই প্রকল্প এনে দিদি যা করেছেন, তা দেশের মধ্যে বিরল।”

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনুদান বাড়ছে, কবে থেকে পাবেন? কত টাকা?

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনুদান বাড়ছে, কবে থেকে পাবেন? কত টাকা?
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনুদান বাড়ছে, কবে থেকে পাবেন? কত টাকা?

কবে বাড়বে লক্ষ্মীর ভান্ডারের অনুদান?
সরকারিভাবে এখনও বাড়ানো নিয়ে কোনও ঘোষণা আসেনি। তবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ চলতি বছরের ফেব্রুয়ারিতে কোচবিহারের এক সভায় জানান, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগেই অনুদান বৃদ্ধি হতে পারে। তাঁর দাবি অনুযায়ী, ১০০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা এবং ১২০০ টাকা বাড়িয়ে ২০০০ টাকা করা হবে।

উদয়ন গুহর কথায়, “মন্ত্রী হিসেবে নয়, তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসেবে বলছি—দিদি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন। আর মায়েদের আঁচলে আরও টাকা পৌঁছবে। ৫০০ টাকা থেকে যেভাবে লক্ষ্মীর ভান্ডার ১০০০ টাকা হয়েছে, তেমনই খুব শীঘ্রই ১৫০০ আর ২০০০ টাকা হবে।”

রাজনৈতিক মহলের বিশ্লেষণ
রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্কে বড় ভূমিকা নিয়েছে। ২০২৬ নির্বাচনের আগে এই অনুদান বাড়ানো হলে তা গ্রামীণ মহিলা ভোটারদের আরও আকর্ষণ করবে।

অন্যদিকে, বিরোধীরা বলছে—সরকার খালি জনপ্রিয়তা ধরে রাখতেই এই ধরনের ঘোষণা করছে। তবে যে কোনও দিক থেকেই দেখলে লক্ষ্মীর ভান্ডার এখন পশ্চিমবঙ্গের মহিলাদের জীবনে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হয়ে দাঁড়িয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত