নিশীথের দুই ভাইকে দলে নিল তৃণমূল, বিজেপি-র ঘর ভাঙল উত্তর বঙ্গে

TMC vs BJP: মন্ত্রী উদয়ন গুহর হাত থেকে তৃণমূলের পতাকা নেন সুনীল বর্মন ও জগদীশ বর্মন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উত্তর বঙ্গে লোকসভা ভোটের আগে ঘর ভাঙল গেরুয়া শিবিরের। শুধু তাই নয় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের (Nishith Pramanik) দুই ভাই যোগ দিলেন তৃণমূলে (TMC)। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দিনহাটা (Dinhata) শহরের বাবুপাড়া এলাকায় যোগদান কর্মসূচি আয়োজিত হয়।

আরও পড়ুনঃ তদন্তে উঠে এল নতুন তথ্য, জামিন খারিজ মানিকের।

nishit

মন্ত্রী উদয়ন গুহর হাত থেকে তৃণমূলের পতাকা নেন সুনীল বর্মন (Shunil Barman) ও জগদীশ বর্মন (Jagdish Burman)। এঁরা দুজনেই নিশীথের তুত ভাই। যদিও এই যোগদান নিয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি মন্ত্রীর। তৃণমূলে যোগ দেবার পর সুনীল বর্মন বলেন, “বিজেপিতে (BJP) কোনও গুরুত্ব পায়নি।

udayan

দীর্ঘদিন কোনও সুযোগ সুবিধাও পায়নি। তাই তৃণমূলে যোগদান করলাম। মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) বলেন, “যাঁরা অন্যের ঘর ভাঙার স্বপ্ন দেখে আজ তাঁদেরই পরিবারের সদস্যরা যোগ দিলেন তৃণমূলে।” ওপর দিকে উদয়ন গুহ বলেন,

নিশীথের দুই ভাইকে দলে নিল তৃণমূল, বিজেপি-র ঘর ভাঙল উত্তর বঙ্গে

udyan

“যাঁরা অন্যের ঘর ভাঙার স্বপ্ন দেখে আজ তাঁদেরই পরিবারের সদস্যরা যোগ দিলেন তৃণমূলে।” কিছুদিন আগেই এই অঞ্চলে হামলা হয় উদয়ন গুহর উপরে। তারপরেই উদয়নের হাত ধরে পদ্ম থেকে ঘাসফুলে যোগদান। যা উত্তরবঙ্গে বিজেপি যথেষ্ট অস্বস্তিতে পড়েছে লোকসভা ভোটের আগেই। সে কথা বলার অপেক্ষা রাখে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর