নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যের জামিনের মামলায় আদালতকে নতুন তথ্য দিতে চায় ইডি। সেজন্য বুধবার মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত ইডিকে ১০দিন বরাদ্দ করেছে। ২ সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে।

আরও পড়ুন: ‘সিট’ নয় ‘সেবি’- তেই ভরসা সুপ্রিম কোর্টের।
বুধবার বিচারপতি বেলা এন ত্রিবেদী ও পঙ্কজ মিত্তলের ডিভিশন বেঞ্চে মানিক ভট্টাচার্যের জামিনের মামলার শুনানি হয়। শুনানিতে মানিকের আইনজীবী সওয়াল করেন, দীর্ঘদিন তিনি জেলবন্দি রয়েছেন। তদন্তেও তেমন কোন অগ্রগতি নেই।

তাছাড়া তদন্তে সব রকম সহযোগিতা করেছেন মানিকবাবু। তাই তাঁকে জামিন দেওয়া হোক। জবাবে ইডির আইনজীবী বলেন, তদন্তে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক নতুন তথ্য উঠে এসেছে। সেসব আদালতের সামনে পেশ করতে চায় ইডি। সেজন্য কিছু সময় বরাদ্দ করা হোক।

তদন্তে উঠে এল নতুন তথ্য, জামিন খারিজ মানিকের।
দুপক্ষের সওয়াল শুনে সর্বোচ্চ আদালত ইডিকে হলফনামা পেশের জন্য ১০দিন সময় লেগেছে। মানিক ভট্টাচার্যকে তাঁর জবাব দেওয়ার জন্য আরও তিনদিন সময় দেওয়া হয়েছে। ২ সপ্তাহ পরে মামলাটির ফের শুনানি হবে বলে জানিয়েছে আদালত। হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছেন তিনি।



