Mamata Banerjee: মার্চেই দিল্লি যাচ্ছেন মমতা, সেখানেই হবে ওয়ার্কিং কমিটির বৈঠক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার দলের সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেখেই ওয়ার্কিং কমিটি ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে বেরিয়ে আগামী দিনে তৃণমূলের লক্ষ্য যে দিল্লির মসনদ। তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন মমতা। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর মার্চেই দিল্লি যাচ্ছেন মমতা। সেখানেই হবে ওয়ার্কিং কমিটির বৈঠক।

আরও পড়ুনঃ Dilip Ghosh: সাংগঠনিক দুর্বলতা নয়, প্রার্থী দিতে না পারায় তৃণমূলকে দুষলেন দিলীপ ঘোষ

শুক্রবার ওয়ার্কিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ওয়ার্কিং কমিটির সদস্যরা উপস্থিত থাকলেও বৈঠক হয়নি। ওয়ার্কিং কমিটির সঙ্গে মমতার সমন্বয় রাখবেন ফিরহাদ হাকিম।

১০ তারিখ পাঁচ রাজ্যের ফলাফল ঘোষণা। তারপরেই দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের অধিবেশন চলাকালীন কথা বলবেন একাধিক দলের সাংসদদের সঙ্গে। রাজ্যপালের ভূমিকা নিয়ে অবিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মমতা। সেখানেই হবে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক।

মার্চেই দিল্লি যাচ্ছেন মমতা, বিশেষ নজরে এবারের সফর 

মার্চেই দিল্লি যাচ্ছেন মমতা, বিশেষ নজরে এবারের সফর 
মার্চেই দিল্লি যাচ্ছেন মমতা, বিশেষ নজরে এবারের সফর

উল্লেখ্য, নতুন কমিটিতে বিশেষ গুরুত্ব যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, গুরুত্ব পেয়েছেন মমতার দীর্ঘদিনের সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য। সুব্রত বক্সি, যশবন্ত সিনহাদের সঙ্গে তাঁকে সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সর্বভারতীয় স্তরে মুখপাত্র হিসাবে নির্বাচিত করা হয়েছে সুখেন্দু শেখর রায়, মহুয়া মৈত্র এবং কাকলী ঘোষ দস্তিদার। নিয়ম করে প্রতিদিন দিল্লির অফিস খোলা এবং সাংবাদিক বৈঠক করার হোমটাস্ক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর