শুটিং চলবে টলিপাড়ায়, তবে মানতে হবে এক গুচ্ছ নিয়ম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ।টলিপাড়ায় অনেকই করোনা আক্রান্ত হয়েছেন।তবে এই পরিস্থিতিতে বন্ধ হচ্ছে না টলিপাড়ার শুটিং। তবে কোভিড রুখতে মেনে চলতে হবে একগুচ্ছ নিয়ম।

আরও পড়ুনঃ পদ্মফুল ছেড়ে ফের ঘাসফুলে ফিরছেন রাজীব? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।

সম্প্রতি নিজেদের মধ্যে বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে আর্টিস্ট ফোরাম, প্রোডিউসারস গিল্ড সহ সংগঠনগুলি। এর আগে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন টেকনিশিয়ানদের ফ্লোরে কী কী নিয়ম মেনে চলতে হবে, জানিয়েছিলেন র‍্যাপিড টেস্ট এবং টেকনিশিয়ানদের করোনার টিকাকরণের ব্যবস্থার কথা। এ বার আর্টিস্ট ফোরামের তরফে এক নির্দেশিকা জারি করে তাতে জানান হয়, কীভাবে কোন কোন নিয়ম মেনে চলবে শুটিং।

সেই নিয়মে বলা হয়েছে;

১.একমাত্র শিল্পী বাদে মাস্ক ছাড়া কাউকে শুটিং ফ্লোরে অ্যালাও করা হবে না।

২.মাত্র একজন শিল্পী একটি ঘরে খাবার খেতে পারবেন। সেই সময় ঘরে যদি অন্য কেউ উপস্থিত থাকেন সেক্ষেত্রে তাঁকে মাস্ক পরতে হবে।

৩.মেকআপের যাবতীয় সরঞ্জাম স্যানিটাইজ করা হবে। যে সমস্ত শিল্পী নিজেদের মেকআপ বহন করতে চান তাঁরা স্বাগত।

প্রত্যেক শিল্পী ব্যবহারের আগে গহনা , উইগ স্যানিটাইজ করা হবে

4.লেপেলের ব্যবহার করা যাবে না। এই মুহূর্তে বুমে মাইক্রোফোনেই কাজ চালাতে হবে।

৫.কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনও নির্দেশ না আসা পর্যন্ত চলবে শুটিং

৬.যদিও এই পরিস্থিতিতে ইচ্ছের বিরুদ্ধে কোনও অভিনেতাকে শুটে যোগদানের জন্য জোর দেওয়া যাবে না। প্রত্যেক শনিবার ৪ টের মধ্যে শিল্পীকে পরের সপ্তাহে তিনি কাজ করতে পারবেন কিনা তা জানাতে হবে।

৭.কন্ট্র্যাক্টহীন অভিনেতা-অভিনেত্রীকেও এই মুহূর্তে শুট থেকে বাদ দেওয়া একেবারেই যাবে না। যদি তিনি এই মুহূর্তে শুটিং করতে না চান তা মেনে নেওয়া হবে কিন্তু একই সঙ্গে তিনি অন্য কোনও প্রজেক্টেরও অংশ হতে পারবেন না।আর্টিস্ট ফোরাম অন্যথায় সেই শিল্পীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন