পদ্মফুল ছেড়ে ফের ঘাসফুলে ফিরছেন রাজীব? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পদ্মফুল ছেড়ে ফের ঘাসফুলে ফিরছেন রাজীব? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। বিজেপিকে কার্যত দুরমুশ করে রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আর এই বিপুল জয়ের পরেও একগুচ্ছ দলবদলুদের প্রতি দয়া দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল সাংবাদিক সম্মেলনে তাঁকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান “আসুক না। কে বারণ করেছে! এলে স্বাগত”।

আরও পড়ুনঃ রাজ্য সরকার ১৪ লক্ষ করোনার ভ্যাকসিন কিনতে চলেছে

তারপর থেকেই শোভন চট্টোপাধ্যায় থেকে প্রবীর ঘোষাল একের পর এক প্রাক্তন দলবদলুদের মুখে শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। আর এবার জল্পনা ছড়াল পুরনো মমতা সরকারের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কে নিয়ে। রাজনৈতিক মহলে ডোমজুরের এই প্রাক্তন সাংসদকে নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা। কারণ তৃণমূল সূত্রে খবর গতকাল রাতেই নাকি তৃণমূলের উচ্চস্তরের নেতাদের কাছে ফোন এসেছে বর্তমান বিজেপি নেতা রাজীবের। তারপরেই তাঁকে নিয়ে এই জল্পনা।

তৃণমূল সূত্রে আরও জানা গেছে গতকাল ফোন করে দলে ফিরতে চেয়েছেন এই প্রাক্তন মন্ত্রী। শুধু তাই নয় তিনি ক্ষমাও চেয়েছেন বলে দাবি তৃণমূলের। তবে দলের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। দলনেত্রী স্বাগত জানালেও দলের খারাপ সময়ে দলকে ছেড়ে যাওয়া ব্যক্তিদের দলে ফেরানো নিয়ে দ্বিধাবিভক্ত ঘাসফুলের অন্দরমহল। তাই পরবর্তীতে দল আলোচনা করে তবেই নিজেদের সিদ্ধান্ত জানাবে বলেই সূত্র মারফত খবর।

পদ্মফুল ছেড়ে ফের ঘাসফুলে ফিরছেন রাজীব? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। তবে দলে যদিও বা ফেরানো হয় তাঁকে কিছুতেই নিজের কেন্দ্র হাওড়ায় ফেরানো হবে না সে ব্যাপারটা মোটামুটি স্থির। এদিকে এ ব্যাপারে রাজীবকে জানতে চাওয়া হলেও তিনি এই ব্যাপারে এখনও মুখ খোলেননি। এখন দেখার দলত্যাগীদের ফের ঠাই হয় কিনা পুরনো দলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত