সাধারনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি ‘চার্জ’ চাপাল SBI, রাত পোহালেই কার্যকর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাধারনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি ‘চার্জ’ চাপাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া(SBI)। রাত পহালেই অর্থাৎ ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে এই অতিরিক্ত চার্জ। দেশের একটি বড় অংশের মানুষ, বিশেষত দরিদ্র মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনতেই বিএসবিডি নামক বিশেষ অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ওই আমানতে পরিষেবা প্রদানের ক্ষেত্রে নয়া নিয়ম চালু করল এসবিআই।

আরও পড়ুনঃ দিলীপে আস্থা হারাচ্ছে বিজেপি, ‘অভিজ্ঞ’ শুভেন্দুকে বিরাট দায়িত্ব শীর্ষ নেতৃত্বের।

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া(SBI) সূত্রে খবর, বিভিন্ন পরিষেবার জন্যে গ্রাহকদের ওপর চার্জ বসানো হচ্ছে। বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (বিএসবিডি) আমানতকারীদের ১৫-৭৫ টাকা চার্জ দিতে হবে পরিষেবা পাওয়ার জন্যে। শুধু তাই নয় এবার থেকে চেকবই পেতে গেলেও দিতে হবে বেশি চার্জ। পাশাপাশি যোগ করা হচ্ছে জিএসটি। যদিও এই নিয়ম সাধারণ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে জারি করা হবে না।

আরও পড়ুনঃ “খবরের শিরোনামে থাকতেই বিতর্ক তৈরি করেন” এবার অধীরের নিশানায় রাজ্যপাল।

যে সব অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার বাধ্যবাধকতা নেই সেই ক্ষেত্রে এটিএম বা ব্যাঙ্কের শাখা থেকে মাসে ৪ বারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত চার্জ। তবে এটিএম বা ব্যাঙ্কের শাখায় আর্থিক লেনদেন ছাড়া অন্যান্য কাজগুলি বিনা খরচেই করা যাবে।

আরও পড়ুনঃ বৃহস্পতিবার থেকেই রাস্তায় নামছে ৩০০০ বাস, জানিয়ে দিলেন পরিবহনমন্ত্রী।

সাধারনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি বোঝা চাপানোয় সমালোচনার মুখে পড়েছে এসবিআই। কারন বিএসবিডি নামক বিশেষ অ্যাকাউন্ট খোলা হয়েছিল সাধারণ আমানতকারিদের কথা মাথায় রেখেই। আগামীকাল থেকে সেই সব সাধারণ দরিদ্র গ্রাহকদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত বোঝা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর