দিলীপে আস্থা হারাচ্ছে বিজেপি, ‘অভিজ্ঞ’ শুভেন্দুকে বিরাট দায়িত্ব শীর্ষ নেতৃত্বের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিলীপে আস্থা হারাচ্ছে বিজেপি, প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরমহলেই। ক্রমশ গুরুত্ব বাড়ানো হচ্ছে শুভেন্দু অধিকারীর। একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে বিরোধী দলনেতার কাঁধে। এখন থেকেই ৫ বছর পর ক্ষমতায় আসার রুট ম্যাপ সাজাতে ব্যাস্ত বিজেপি। পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকারও। সামনে রাখা হচ্ছে রাজনৈতিক হিংসার ইস্যু এবং আদালতের পর্যবেক্ষণ। একাধিকবার শুভেন্দুর ডাক পড়েছে দিল্লীতে। সরাসরি মোদি-শাহর সাথে বৈঠক, যেখানে ব্রাত্য দিলীপ ঘোষ!

আরও পড়ুনঃ অবশেষে স্বস্তি, রাজ্যে দৈনিক সংক্রমণ নেমে এল দেড় হাজারের নীচে, মৃত ২৯।

রাজনৈতিক মহল বলছে, গত দু দশকে রাজ্যের কোনও বিজেপি নেতার সঙ্গে একান্তে বৈঠক করেননি দলের শীর্ষ নেতৃত্ব। দিলীপে আস্থা হারাচ্ছে বিজেপি, নাকি আগামীদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়ার জন্যে বিজেপির মুখ হিসেবে তুলে ধরা হচ্ছে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন সেখানেই। এদিকে শুভেন্দু দিল্লির কথামত চলতে সর্বদা প্রস্তুত। তৃণমূল বিরোধিতায় কোনও আপোষ করতে চান না তিনি। তাই ক্রমশ মোদী-শাহর কাছের হয়ে উঠছেন তিনি। আর এবার তাকে দেওয়া হল বিজেপি বিধায়কদের ক্লাশ নেওয়ার গুরু দায়িত্ব।

আগামী শনিবার কলকাতার হেস্টিংসে রাজ্য বিজেপি-র দফতরে বসছে বিধায়কদের ক্লাস। দিনভর চলার কথা ওই প্রশিক্ষন শিবিরের। যার উদবোধন করবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ক্লাস নেবেন একাধিক বিজেপি নেতাও… কিন্তু মধ্যমনি সেই শুভেন্দু অধিকারী। কার্যত হেডস্যারের ভূমিকায় থাকবেন তিনি। বিধায়কদের বিধানসভার অধিবেশনে কেমন ভূমিকা নিতে হবে তা হাতে কলমে শেখাবেন শুভেন্দু।

রাজনীতির কারবারিরা বলছেন, ক্রমশ বিজেপিতে গুরুত্ব কমছে দিলীপ ঘোষের। বিশেষত কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। আর তরতরিয়ে লিফটে উঠছেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, দিলীপ ঘোষ কে কেন্দ্রে প্রতিমন্ত্রী করে রাজ্যে শুভেন্দু অধিকারীর পছন্দের কাউকে রাজ্য সভাপতি করার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই এই রাজ্যের জন্য নতুন পর্যবেক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত