নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার থেকেই রাস্তায় নামছে ৩০০০ বাস, জানিয়ে দিলেন পরিবহনমন্ত্রী। অবশেষে অপেক্ষার অবসান। কাল থেকেই রাজ্যে নামতে চলেছে ৩০০০ বাস। শুধু শহর কলকাতায় নামানো হবে ৮০০ বাস। আজ বাসমালিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধন্তের কথা জানান পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমা
আরও পড়ুনঃ “খবরের শিরোনামে থাকতেই বিতর্ক তৈরি করেন” এবার অধীরের নিশানায় রাজ্যপাল।


প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই নিয়ন্ত্রনে। এই অবস্থায় ধীরে ধীরে আনলকের পথে হাঁটছে রাজ্য। ইতিমধ্যেই সরকারি অফিসগুলিকে ৫০ শতাংস কর্মী নিয়ে কাজ শুরুর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তবে লোকাল ট্রেন, মেট্রো বা বাস পরিবহনের কোন কিছু চালু না হওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এমন অবস্থায় দীর্ঘদিন ধরে গনপরিবহন চালুর দাবি জানাচ্ছেন তাঁরা। তবে তেলের মূল্যবৃদ্ধিতে বাস মালিকেরা ভাড়া বৃদ্ধির দাবি করেছেন। অন্যদিকে ইতিমধ্যেই তেলের দাম বৃদ্ধির জন্য অ্যাপ ক্যাবে ইতিমধ্যেই ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার থেকেই রাস্তায় নামছে ৩০০০ বাস, জানিয়ে দিলেন পরিবহনমন্ত্রী। তবে বাসভাড়া বাড়ানো নিয়ে এখনও কোন আলোচনা হয়নি। তবে যাত্রীদের কথা ভেবেই বাস মালিকদের অনুরোধ করেন পরিবহন মন্ত্রী। শেষ পর্যন্ত তাই বাস চালানোর সিদ্ধান্ত নিলেন বাস মালিকেরা। এমন অবস্থায় বাস চালু হওয়ায় নিত্য যাত্রীরা যথেষ্ট খুশি।







