Supreme Court: ইডির নোটিশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রুজিরা, আজই হাজিরা অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচারকাণ্ডে ইডির তরফে নোটিশ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সশরীরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। এবার ইডির নোটিশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রুজিরা। 

আরও পড়ুনঃ Abhishek Banerjee: অন্যায়ের কাছে মাথা নত করব না, ইডি হাজিরার আগে হুঁশিয়ারি অভিষেকের

এর আগে ইডির এক্তিয়ার নিয়ে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্য, কলকাতায় ইডির অফিস রয়েছে, সেখানে দশবার ডাকা হলে দশবার যেতে ক্ষতি নেই। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হেনস্থা করার জন্যই দিল্লিতে ডাকা হচ্ছে বারবার।

রবিবারই দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে অভিষেক বলেন, আমি দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলাম। দীর্ঘ দিন শুনানির পর হঠাৎ তিন মাস রায়দান স্থগিত রাখা হয়েছিল। গত ১০ তারিখ চার রাজ্যে নির্বাচনে বিজেপি জয়ের পর ১১ তারিখ আমার পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে। আমি বিচার ব্যবস্থার উপর আস্থাশীল। কিন্তু দু’টি বিযয় কাকতালীয় হতে পারে না। আমি জুরিসডিকশন চ্যালেঞ্জ করেছিলাম। কলকাতার মামলায় দিল্লি কেন ডেকে পাঠাবে। কলকাতায় তো ইডির অফিস আছে। যতবার খুশি ডাকুন। আমার লোকাবার কিছু নেই। আমি তো বলিনি যাব না।

উল্লেখ্য, ১৬ মার্চ কয়লাপাচার কাণ্ডে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। সাত দিনের মধ্যে দিল্লির দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়। সেইমতো ২১ এবং ২২ মার্চ দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেবেন তাঁরা।

ইডির নোটিশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রুজিরা, আগামীকাল ইডির দফতরে তলব

ইডির নোটিশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রুজিরা, আগামীকাল ইডির দফতরে তলব
ইডির নোটিশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রুজিরা, আগামীকাল ইডির দফতরে তলব

শুধুমাত্র অভিষেক নয়, কয়লা পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের মতো প্রভাবশালী তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। চারবার নোটিশ পাঠানোর পরেও হাজিরা এড়িয়ে গেছেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন