নজরবন্দি ব্যুরোঃ বাংলার লোক মাথানত করে না। আমি মানুষের কাছে মাথা নত করতে পারি। কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তদন্তকারী সংস্থা ইডিকে একহাত নিলেন তিনি।
আরও পড়ুনঃ Abhishek Banerjee: কয়লাপাচার কাণ্ডে ইডির তলব, একদিন আগে দিল্লি রওনা অভিষেক-রুজিরার


ডায়মণ্ড হারবারের সাংসদের বক্তব্য, মানুষ বিজেপিকে গোহারা হারিয়েছে। তাই আত্মসমর্পন করেনি বলে গায়ে রাগ। মেরুদণ্ড বিক্রি করনি বলে গায়ে জ্বালা। এদের গাত্রদাহ কেন, কারণ এরা বাংলায় হেরেছে। গত বছর এদের আমরা ল্যাজেগোবরে করেছি। বাংলার মানুষ বহিরাগতদের তাড়িয়েছে। আমরা আত্মসমর্পণ করব না। এই লড়াই যতদিন চলে চলুক। আমরা এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ব।
তিনি আরও বলেন, আমি দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলাম। দীর্ঘ দিন শুনানির পর হঠাৎ তিন মাস রায়দান স্থগিত রাখা হয়েছিল। গত ১০ তারিখ চার রাজ্যে নির্বাচনে বিজেপি জয়ের পর ১১ তারিখ আমার পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে। আমি বিচার ব্যবস্থার উপর আস্থাশীল। কিন্তু দু’টি বিযয় কাকতালীয় হতে পারে না। আমি জুরিসডিকশন চ্যালেঞ্জ করেছিলাম। কলকাতার মামলায় দিল্লি কেন ডেকে পাঠাবে। কলকাতায় তো ইডির অফিস আছে। যতবার খুশি ডাকুন। আমার লোকাবার কিছু নেই। আমি তো বলিনি যাব না।
অভিষেকের কথায়, কিছুদিন আগেই চোখে অস্ত্রপচার হয়েছে। যেকারণে একেবারে বেড্রেস্ট থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। আমি জুরিসডিকশন চ্যালেঞ্জ করেছিলাম অগাস্ট মাসে। চার মাস শুনানি চলার পর ৩ মাস স্থগিত রাখার পর ১১ তারিখ রায়দান আবেদন খারিজ করে দেওয়া হয়। সুপ্রিম কোর্টে যাবেন বলেও দাবী করেছেন অভিষেক।


অন্যায়ের কাছে মাথা নত করব না, সুপ্রিম কোর্টে যাবেন, জানালেন অভিষেক

উল্লেখ্য, ১৬ মার্চ কয়লাপাচার কাণ্ডে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। সাত দিনের মধ্যে দিল্লির দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়। সেইমতো ২১ এবং ২২ মার্চ দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেবেন তাঁরা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



