HomeTagsRujira Banerjee

Rujira Banerjee

Rujira Banerjee: রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ অভিষেক-পত্নী, ED-কে বড় নির্দেশ হাইকোর্টের

রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, মঙ্গলবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ক্ষমতা বেধে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

‘আদালত অবমাননার মামলা করছেন না কেন?’ রক্ষাকবচ মামলায় রুজিরাকে প্রশ্ন হাইকোর্টের

মঙ্গলবার এই মামলার শুনানিতে সিবিআই রক্ষাকবচ না দেওয়ার পক্ষে সওয়াল করে। বুধবার শুনানি চলাকালীন বিচারপতি রুজিরাকে প্রশ্ন করেন, 'আদালত অবমাননার মামলা করছেন না কেন?'

Rujira Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে তলব, সময়ের আগেই ED দফতরে অভিষেক ঘরণী

নিয়োগ দুর্নীতি মামলায় চলতি মাসের শুরুতেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য হাজিরা এড়িয়ে যান তিনি। এরপরই এই মামলায় সমন পাঠানো হয় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। বুধবার সময়ের আগেই ইডি দফতরে পৌঁছে যান অভিষেক পত্নী।

রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রুজিরা, CBI-এর পাল্টা প্রশ্নে জবাব অভিষেক পত্নীর

মৌলিক অধিকার খর্ব হচ্ছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।

Rujira Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে প্রথম তলব, অভিষেকের কাছে গেল নোটিস

নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। গত মঙ্গলবারই এই মামলার তদন্তে অভিষেককে কলকাতায় ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে হাজিরা এড়িয়ে যান তিনি।

Leaps and Bounds-এ ইডির তল্লাশিতে একাধিক নথি বাজেয়াপ্ত, এর মধ্যে রয়েছে রুজিরার দুটি ব্যাঙ্ক স্টেটমেন্টও

সিজার লিস্ট অনুযায়ী, ওই সংস্থার ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত বিভিন্ন হিসেবনিকেশের নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সংস্থার কর্মীদের প্রোফেশনাল ট্যাক্স সংক্রান্ত নথিও তদন্তকারীদের হাতে এসেছে।

Rujira Banerjee: মেয়েকে নিয়ে তারকেশ্বরে রুজিরা, পরিবারের মঙ্গলে পুজো দিলেন অভিষেক-পত্নী

রবিবার সকাল ১১ টা নাগাদ মেয়েকে নিয়ে তারকেশ্বর মন্দিরে আসেন রুজিরা। তাঁর আসার আগেই কোনওরকম ঝুঁকি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু সহ অন্যান্য কাউন্সিলরাও তাঁর সঙ্গে ছিলেন। পুজো দিয়ে দুপুর সাড়ে ১২ টা নাগাদ মন্দির থেকে বেরিয়ে যান।

Trending Now