Rujira Banerjee: মেয়েকে নিয়ে তারকেশ্বরে রুজিরা, পরিবারের মঙ্গলে পুজো দিলেন অভিষেক-পত্নী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ছুটির দিনে মেয়েকে নিয়ে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালেই তারকেশ্বর পৌঁছে যান তিনি। অভিষেক পত্নী আসার আগেই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই তাঁকে মন্দিরের ভিতর নিয়ে যাওয়া হয়। পুজো দিয়ে বেশ কিছুক্ষণ সেখানেই ছিলেন রুজিরা।

আরও পড়ুন: লোকসভার আগে রদবদল বঙ্গ বিজেপিতে, নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির

জানা গিয়েছে, রবিবার সকাল ১১ টা নাগাদ মেয়েকে নিয়ে তারকেশ্বর মন্দিরে আসেন রুজিরা। তাঁর আসার আগেই কোনওরকম ঝুঁকি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু সহ অন্যান্য কাউন্সিলরাও তাঁর সঙ্গে ছিলেন। পুজো দিয়ে দুপুর সাড়ে ১২ টা নাগাদ মন্দির থেকে বেরিয়ে যান। স্থানীয় তৃণমূল সূত্রে খবর, পরিবারের মঙ্গলকামনায় পুজো দিতে এসেছিলেন রুজিরা। কয়েকদিন আগেই চোখের চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইসময় তাঁর সঙ্গে রুজিরাও গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই পরিবারের সকলের মঙ্গলের জন্য তারকেশ্বরে পুজো দিলেন।

মেয়েকে নিয়ে তারকেশ্বরে রুজিরা, পরিবারের মঙ্গলে পুজো দিলেন অভিষেক-পত্নী

বাংলায় একাধিক দুর্নীতি মামলার তদন্ত চলছে। কয়েকটি মামলায় নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কয়লাপাচার মামলায় অভিষেক পত্নী রুজিরার নামও জড়িয়েছে। তাঁকে এই মামলায় জিজ্ঞাসাবাদও করা হয়েছে। গত জুন মাসেই বিমানবন্দরে রুজিরাকে আটকায় ইডি। অভিষেক পত্নীর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়। এরপরই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তলবে সাড়াও দিয়েছিলেন অভিষেক-পত্নী। লুক আউট নোটিস নিয়ে সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়তে হয় তদন্তকারী আধিকারিকদের। একইসঙ্গে রুজিরার বিরুদ্ধে জারি করা লুক আউট নোটিস প্রত্যাহারের নির্দেশ দেয় শীর্ষ আদালত।

মেয়েকে নিয়ে তারকেশ্বরে রুজিরা, পরিবারের মঙ্গলে পুজো দিলেন অভিষেক-পত্নী

অন্যদিকে কয়লা পাচারের পাশাপাশি কুন্তল ঘোষের চিঠির জেরে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেকের। ইতিমধ্যেই সিবিআই-এর জেরার মুখোমুখি হয়েছেন তিনি। ইডি তলব করলেও ব্যস্ততার কারণে হাজিরা দিতে পারেননি। সম্প্রতি অভিষেকের রক্ষাকবচ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইডিকে। যে পদ্ধতিতে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে তাতে সন্তুষ্ট নন বলে মন্তব‌্য করেন হাইকোর্টের বিচারপতি। পাশাপাশি জানানো হয়, আগামী ১৭ আগস্ট মামলার পরবর্তী শুনানি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।

মেয়েকে নিয়ে তারকেশ্বরে রুজিরা, পরিবারের মঙ্গলে পুজো দিলেন অভিষেক-পত্নী

মেয়েকে নিয়ে তারকেশ্বরে রুজিরা, পরিবারের মঙ্গলে পুজো দিলেন অভিষেক-পত্নী
মেয়েকে নিয়ে তারকেশ্বরে রুজিরা, পরিবারের মঙ্গলে পুজো দিলেন অভিষেক-পত্নী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত