লোকসভার আগে রদবদল বঙ্গ বিজেপিতে, নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অন্তর্কলহের মধ্যেই ২৪টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করল রাজ্য বিজেপি। সভাপতি বদল করা হয়েছে মাত্র ৬টি জেলায়। বাকি জেলাগুলিতে সভাপতি অপরিবর্তত থাকছেন। অক্টোবর মাস থেকে চলছে বিজেপির সাংগঠনিক নির্বাচন। ৭০১৭৬ বুথে তৈরি হয়েছে কমিটি। অধিকাংশ কমিটিতেই ছিলেন ৫০ জনের বেশি।

আরও পড়ুন: লোকসভা পর্যন্ত তিনিই থাকবেন রাজ্য সভাপতি, নিজেই সেকথা স্পষ্ট করলেন সুকান্ত

তৈরি হয়েছে ১০২৯ মন্ডল কমিটি। শুক্রবার ২৪টি সাংগঠনিক জেলার সভাপতির নামের তালিকা প্রকাশ করেছে রাজ্য বিজেপি। মাত্র ৬টি জেলায় আনা হয়েছে নতুন মুখ। আলিপুরদুয়ারে ২ ভোটে হেরে গিয়েছিলেন বিজেপি জেলা সভাপতি ভূষণ মোদক। তাঁকে বদল করা হয়েছে। তাঁর বদলে সেই জেলার নয়া সভাপতি করা হয়েছে মনোজ টিগ্গাকে।

15 4

কোচবিহারে বিজেপির জেলা সভাপতি হয়েছেন সুকুমার রায়। জলপাইগুড়ি জেলার বিজেপি সভাপতি হচ্ছেন বাপি গোস্বামী। দার্জিলিং জেলা সভাপতি করা হয়েছে কল্যাণ দিওয়ানকে। উত্তর দিনাজপুরে জেলা সভাপতি হয়েছেন বাসুদেব সরকার। দক্ষিণ দিনাজপুরে জেলা সভাপতি হয়েছেন স্বরূপ চৌধুরী।

মালদা উত্তরের সভাপতি হচ্ছেন উজ্জ্বল দত্ত। মালদা দক্ষিণের সভাপতি হয়েছেন পার্থ সারথী ঘোষ। জঙ্গীপুরের বিজেপি সভাপতি হয়েছেন ধনঞ্জয় ঘোষ। বহরমপুর সাংগঠনিক জেলার দলীয় সভাপতি য়ছেন সখারব সরকার। মুর্শিদাবাদ জেলার সভাপতি হয়েছেন সৌমেন মণ্ডল। উত্তর নদিয়ার বিজেপি সভাপতি হয়েছেন অর্জুন বিশ্বাস। দক্ষিণ নদিয়ার সভাপতি হয়েছেন পার্থ সারথী চট্টোপাধ্যায়।

F21Ql89boAAq5ZY?format=jpg&name=large

 

বনগাওঁ সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন দেবদাস মণ্ডল। বারাসত সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন তরুণকান্তি ঘোষ। বসিরহাটের সভাপতি হয়েছেন তাপস ঘোষ। ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন মনোজ বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতা শহরতলির সভাপতি হয়েছেন অরিজিৎ বক্সী। উত্তর কলকাতার সভাপতি পদে থাকছেন তমোঘ্ন ঘোষ। দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য।

F21Qmpna4AA1zHo?format=jpg&name=large

যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি হচ্ছেন কুন্তল চৌধুরী। ডায়মন্ড হারবারের সভাপতি অভিজিৎ সরদার। জয়নগরের সভাপতি উৎপল সরকার। মথুরাপুরের সভাপতি হচ্ছেন নবেন্দুসুন্দর নস্কর। হাওড়া সদরের সভাপতি হচ্ছেন রামপ্রসাদ ভট্টাচার্য। হাওড়া গ্রামীণের সভাপতি অরুণ পাল চৌধুরী। শ্রীরামপুরের সভাপতি হচ্ছেন মোহন আদক। হুগলি জেলার সভাপতি হচ্ছে তুষার মজুমদার।

আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি হচ্ছেন বিমান ঘোষ। কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি হচ্ছেন অরূপ কুমার দাস। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন তন্ময় দাস ঝাড়গ্রামর সভাপতি তুফান মাহতো। মেদিনীপুর সাংগঠনিক জেলার দায়িত্ব পেয়েছেন তাপস মিশ্র। বাঁকুড়ার সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি থাকছেন অমরনাথ সাখা। পুরুলিয়ার সভাপতি বিবেক রাঙা।

আসানসোলের সভাপতি হচ্ছেন বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়। বর্ধমানের সভাপতি অভিজিৎ তাহ। কাটোয়া সংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায়। বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল। বীরভূমের সভাপতি ধ্রুব সাহা।

লোকসভার আগে রদবদল বঙ্গ বিজেপিতে, নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির

16 4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন