Rujira Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে প্রথম তলব, অভিষেকের কাছে গেল নোটিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। গত মঙ্গলবারই এই মামলার তদন্তে অভিষেককে কলকাতায় ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে হাজিরা এড়িয়ে যান তিনি। এর পরদিনই তৃণমূল সাংসদের স্ত্রীকে হাজিরার নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম তলব রুজিরার।

আরও পড়ুন: নিম্নচাপের কবলে বাংলা, কতদিন চলবে ভারী বৃষ্টি, সতর্কতা হাওয়া অফিসের

ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নোটিস পাঠানো হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় টাকা লেনদেনের ক্ষেত্রে হাতবদলের যে তদন্ত চলছে, তার জন্য রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গত আগস্ট মাসে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থায় ১৮ ঘণ্টার তল্লাশি শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে। এছাড়াও এখনও পর্যন্ত এই মামলায় যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই সূত্র ধরেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে।

নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে প্রথম তলব, অভিষেকের কাছে গেল নোটিস

নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশের পর নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেয় ইডি। গত ৩ অক্টোবর সিজিও কমপ্লক্সে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু মঙ্গলবার দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে ব্যস্ত ছিলেন তিনি। হাজিরা না দিলেও ডিভিশন বেঞ্চে মামলা করেন তিনি। এরপরই ফের অভিষেক ও তাঁর স্ত্রীকে তলব করা হয়। জানা গিয়েছে, আগামী ৯ তারিখ অভিষেককে ফের সিজিও-তে তলব করা হয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে প্রথম তলব, অভিষেকের কাছে গেল নোটিস

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে ইডি। লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থায় তাঁদের কী কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখার জন্যই ডেকে পাঠানো হয়েছে। আগামী ১০ অক্টোবর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় আদালতে রিপোর্ট জমা দেওয়ার কথা ইডি-র। তার আগেই অভিষেক ও রুজিরাকে তলব করা হয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে প্রথম তলব, অভিষেকের কাছে গেল নোটিস

নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে প্রথম তলব, অভিষেকের কাছে গেল নোটিস
নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে প্রথম তলব, অভিষেকের কাছে গেল নোটিস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর