পার্থ চট্টোপাধ্যায়ের পিটিশনে উল্লেখ করা হয়েছিল যে, এসএসকেএমে চিকিৎসা করিয়ে তিনি সম্পূর্ণ সুস্থ হচ্ছেন না। এর জন্য তিনি বেসরকারি হাসপাতালে ভর্তির আবেদন জানান। আদালত সেই আবেদন মঞ্জুর করলেও খরচ এবং ঝুঁকির বিষয়টি স্পষ্ট করে দেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় নিজাম প্যালেসে ইতি সরকারকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। নিয়োগ দুর্নীতি মামলার সূত্রে তাপস সাহার ঘনিষ্ঠ এই নেত্রীর বাড়িতে এর আগে তল্লাশি চালিয়েছে সিবিআই। সম্প্রতি তৃণমূল বিধায়ক তাপস সাহার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় এজেন্সি। এবার তাঁর ঘনিষ্ঠ এই নেত্রীকে তলব করা হল।
তবে এর মাধ্যমে ওই ব্যক্তির নাম জেনে গিয়েছেন তিনি । কে সেই ব্যক্তি ? তা অবশ্য খোলসা করেননি কুণাল ঘোষ ৷ তবে জানিয়েছেন, ওই ব্যক্তি এখনও রাজ্য মন্ত্রিসভায় রয়েছেন । স্বাভাবিকভাবে কুণাল ঘোষের এই দুই দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি ।