এখনই সুযোগ, তৃণমূল নেতাদের কলার ধরে টাকা আদায় করুন, সম্ভাব্য চাকরিহারাদের বার্তা সুকান্তের

Sukanta Majumdar: "একা না পারলে আমাদের ডাকুন, আমরা ঝান্ডা ও ডান্ডা নিয়ে যাবো": সুকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতা হাই কোর্টের রায়ে চাকরি বাতিল হয় ২৫,৭৫৩ জনের। যদিও সেই রায়ের পরেই শুরু হয় যোগ্য-অযোগ্য বিতর্ক। পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এসএসসি। সেখানেই শীর্ষ আদালত এই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। ফলে, এখনই চাকরি যাচ্ছে না কারুরই। তবে, অযোগ্যদের চাকরি চলে যাবে সেটার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন: নিজেই ধরা দিলেন কয়লা পাচারের কিংপিন লালা, এবার কী পদক্ষেপ নেবে CBI?

সোমবার কোতলপুরে প্রচার সারছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। সেখানেই কিন্তু তিনি সম্ভাব্য চাকরিহারাদের উদ্দেশ্যে একটি ‘বিশেষ’ বার্তা দিলেন। তাঁর সাফ কথা, “টাকা দিয়ে পাওয়া চাকরি থাকবে না। তৃণমূল নেতাদের কলার ধরে এখনই টাকা আদায় করুন। নির্বাচনের পর আর সুযোগ পাবেন না। একা না পারলে আমাদের ডাকুন। আমরা ঝান্ডা ও ডান্ডা নিয়ে যাবো।”

sukanta shyama01

পাল্টা তৃণমূলের তরফে দাবি, হিংসা ও সন্ত্রাস সৃষ্টি করার জন্যই এই ধরনের বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। তৃণমূলের বক্তব্য, এটাই বিজেপির সংস্কৃতি। বিজেপি নেতাদের তো টাকা নিতে দেখা গিয়েছে। ভোটের মধ্যে এসব বলে মানুষকে উত্তেজিত করতে চাইছেন উনি।”

No description available.

এখনই সুযোগ, তৃণমূল নেতাদের কলার ধরে টাকা আদায় করুন, সম্ভাব্য চাকরিহারাদের বার্তা সুকান্তের

বালুরঘাটে নির্বাচন শেষ হয়েছে দ্বিতীয় দফাতেই। যদিও প্রচারের ময়দানেই রয়েছেন সুকান্ত মজুমদার। প্রায় প্রতিদিনই তিনি প্রচার সারছেন বিজেপি প্রার্থীদের সমর্থনে। আজ, মঙ্গলবার হুগলীর বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে একটি রোড-শো করেন তিনি। মাল্যদান করেন শ্যামাপ্রসাদ মুখ্যোপাধ্যায়ের মূর্তিতে। এরপর শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শংকর বোসের সমর্থনে জগদীশপুর হাটে একটি রোড-শো করবেন সুকান্ত মজুমদার

sukanta ali

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত