চাকরি বিক্রির সব তথ্য তৃণমূলের কাছে ছিল ২১ সালেই, নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক কুণাল

Kunal Ghosh: কুণালের দাবি, তিনি জেলবন্দী থাকাকালীন একজন চাকরির জন্য তাঁর কাছে এসেছিলেন এক নেতাকে চিরকুট লিখে দিতে বলে ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আর রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক তৃণমূলের অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল দাবি করলেন, “রাজ্যে চাকরি বিক্রি হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় বা তাঁর নাম করে টাকা তোলা হচ্ছে, সে খবর দলের কাছে আগে থেকেই ছিল।

আরও পড়ুন: মন্দিরে নয়, রক্তদান করে মনোনয়ন জমা দিলেন দেব, দিলেন বড় প্রতিশ্রুতি

job1
এমনকী ২০২১ বিধানসভা নির্বাচনের আগেও চাকরি বিক্রির কথা জানত দল। তাই তৃতীয় দফায় সরকার গঠিত হলে শিক্ষামন্ত্রী করা হয়নি পার্থকে। এদিকে কুণাল সংবাদমাধ্যমের কাছে এও দাবি করেছেন, এই শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত এক মন্ত্রী এখনও জেলের বাইরে আছেন। তবে তিনি সেই মন্ত্রীর নাম বলেননি।

kunal1

তবে দলকে উদ্দেশ্য করে কুণালের হুঁশিয়ারি, আশা করি দল এমন পরিস্থিতি তৈরি করবে না, যেখানে আমাকে সেই মন্ত্রীর নাম প্রকাশ করতে হবে। তিনি আরও বলেন, যে চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন, তাঁদের প্রতি আরও আন্তরিকতার সঙ্গে ব্যবহার করা যেতে পারব। সরকারের তরফ থেকে আরও মানবিকতা দেখানো উচিত ছিল।

এখানেই শেষ নয়, তাঁর বন্দি জীবনের সময়ের এক বিস্ফোরক ঘটনা সামনে এনেছেন কুণাল ঘোষ । কুণালের দাবি, তিনি জেলবন্দী থাকাকালীন একজন চাকরির জন্য তাঁর কাছে এসেছিলেন এক নেতাকে চিরকুট লিখে দিতে বলে । তিনি অবশ্য তা লিখে দেননি ।

চাকরি বিক্রির সব তথ্য তৃণমূলের কাছে ছিল ২১ সালেই, নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক কুণাল

job

তবে এর মাধ্যমে ওই ব্যক্তির নাম জেনে গিয়েছেন তিনি । কে সেই ব্যক্তি ? তা অবশ্য খোলসা করেননি কুণাল ঘোষ ৷ তবে জানিয়েছেন, ওই ব্যক্তি এখনও রাজ্য মন্ত্রিসভায় রয়েছেন । স্বাভাবিকভাবে কুণাল ঘোষের এই দুই দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত