মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে নতুন প্রতিশ্রুতি ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের। ঘাটালজুড়ে গাছ লাগাবেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘ইতিহাসে ৭০-৮০ বছরে সবচেয়ে বেশি গরম পড়েছে। এপ্রিল মাসে এত গরম আগে পড়েনি। ঘাটাল লোকসভা কেন্দ্রে দেবের নামে যতগুলো ভোট পড়বে। আমরা ততগুলো গাছ লাগাব ঘাটাল লোকসভা কেন্দ্রে।
আরও পড়ুন: বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব হয়েছে! বিস্ফোরক শ্রীকান্ত



যদি আট লক্ষ ভোট পড়ে, ৯ লক্ষ ভোট পড়ে। ততগুলো গাছ লাগাব। ‘ সাধারণের পাশে দাঁড়ানোটাই যে তাঁর রাজনীতিতে আসার মূল লক্ষ্য তাও যেন ফের জানিয়ে দিলেন ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারি তথা দেব। তাই তো মনোনয়ন জমা দেওয়ার আগে রক্তদানও করলেন তিনি।



মনোনয়ন জমা দেওয়া আগে বৃহস্পতিবার সকালে নিজের কেন্দ্র ঘাটালে পৌঁছে প্রথমে রক্তদান করেন দেব। তিনি জানান, “মন্দিরে আমি কালকেও যেতে পারি, পরশুও যেতে পারি। এই গরমে ব্লাড ব্যাঙ্কের পরিস্থিতি বেশ খারাপ। প্রচুর রক্তর প্রয়োজন রয়েছে। প্রতিদিন কারও না কারও রক্তর প্রয়োজন হয়েছে। মানুষ সেবাই পরম ধর্ম। রক্ত ঝরাবেন না, রক্তদান করুন। রক্তদান মানেই জীবনদান। ”
মন্দিরে নয়, রক্তদান করে মনোনয়ন জমা দিলেন দেব, দিলেন বড় প্রতিশ্রুতি

দেব আরও জানান, প্রতি বছরই গ্রীষ্মকালে রক্তের অভাবে থ্যালাসেমিয়া রোগীরা সমস্যায় পড়েন। সেই অভাবও তিনি পূর্ণ করতে চান জনপ্রতিনিধি হিসেবে। প্রতি বছরই গরমকালে সারা রাজ্যে রক্তের সঙ্কট তৈরি হয়। এ বার গরমে রেকর্ড গড়েছে দক্ষিণবঙ্গ। সেই প্রেক্ষাপটে মনোনয়নের দিন ধর্মস্থানে না গিয়ে রক্তদান করে জেলাশাসকের দফতরের দিকে রওনা হন তিনি।







