সোমবার শীর্ষ আদালতে রয়েছে শুনানি। মনে করা হচ্ছে, অবশেষে আইনি জট কাটতে চলেছে। এরপরই নিয়োগ হবে ১১ হাজার ৭৬৫ শূন্যপদে (Joining letters to 11,765 teachers)। প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেওয়ার ছাড়পত্র নিয়ে আশাবাদী।
নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদন খারিজ করে দিলেন শীর্ষ আদালতের বিচারপতি। নিয়োগ মামলা সংক্রান্ত শুনানি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেই চলবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত রাজ্য। স্বচ্ছ নিয়োগের দাবিতে পথে নেমেছে চাকরিপ্রার্থীরা। শনিবার (৯ ডিসেম্বর) এক হাজার তম দিনে পা দিয়েছে এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলন। সকাল থেকেই প্রতিবাদ ও দাবিতে আন্দোলন আরও ঝাঁঝালো রূপ নিয়েছে। উত্তপ্ত পরিস্থিতি।
মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় তারা। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় লক্ষ লক্ষ নগদ টাকা। সেইসময়ে বাড়িতে ছিলেন না বিধায়ক জাফিকুল ইসলাম। এত টাকার উৎস কী? তার উত্তর জানতে এবার তাঁকে তলব করতে পারে সিবিআই।