নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর থানায় আত্মসমর্পণ করেন তাঁর স্ত্রী ও পুত্র। ইতিমধ্যেই মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য জামিন পেলেও ছেলে সৌভিকের দিন কাটছে জেলেই। জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ছয় দিনের মাথায় তাঁকে মন্ত্রিত্ব সহ দলের সমস্ত পদ থেকে অপসারণ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। দুজনের ক্ষেত্রে কেন এই পার্থক্য? জানালেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।