Recruitment Scam: কালীঘাটের কাকুকে নিয়ে টালবাহানায় বিরক্ত ইডি, হাইকোর্টে যেতে পারে কেন্দ্রীয় এজেন্সি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু শারীরিক অসুস্থতা নিয়ে বিগত কয়েকমাস ধরেই হাসপাতালে ভর্তি। তদন্তের জন্য তাঁর কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করতে চায় ইডি। কিন্তু এসএসকেএম হাসপাতালের নানা ‘টালবাহানায়’ তদন্তের গতি কমে গিয়েছে। কিছু সময়ের মধ্যেই কণ্ঠস্বর পরীক্ষায় একাধিক বাধা পেয়েছে তদন্তকারী আধিকারিকরা। অবশেষে ধৈর্যের বাধ ভাঙছে, হাসপাতালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে ইডি।

আরও পড়ুন: বিবাহিতা মেয়েকে পিতৃকুলের পারিবারিক সদস্য হিসাবেই গণ্য করা হবে, এক দশক পর রায় দিল হাই কোর্ট

গতকাল অর্থাৎ শুক্রবার দেখা যায় কালীঘাটের কাকুকে রাখা হয়েছে কার্ডিওলজির আইসিসিইউয়ের শিশুদের জন্য বরাদ্দ বেডে। এই খবরে হইচই পড়ে যায়। গতকালই জোকা ইএসআই হাসপাতালে তাঁর কণ্ঠস্বর পরীক্ষা করার কথা ছিল। সেইমতই হাসপাতালে হাজির হয় ইডি। কিন্তু তাদের জানানো হয়, কাকুর বুকে ব্যথা হচ্ছে। এরপরই তাঁকে কার্ডিওলজির আইসিসিইউয়ে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের কর্মীরাও এই ঘটনায় একপ্রকার হতবাক। এই নাটকীয় ঘটনা দেখার পর ইডি একপ্রকার বিরক্ত। সূত্রের খবর, এবার ইডি-র বিশেষ আদালতের পাশাপাশি হাইকোর্টের দ্বারস্থ হতে পারে কেন্দ্রীয় সংস্থা। এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।

কালীঘাটের কাকুকে নিয়ে টালবাহানায় বিরক্ত ইডি, হাইকোর্টে যেতে পারে কেন্দ্রীয় এজেন্সি

গত সেপ্টেম্বর মাসেও ইডিকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষায় বাধা দিয়েছিল এই সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। পরবর্তী সময়ে কালীঘাটের কাকুর চিকিৎসার দায়িত্বে থাকা কার্ডিওলজি বিভাগের প্রধান চিকিৎসক দীপঙ্কর মুখোপাধ্যায় নমুনা সংগ্রহের অনুমতি দেন। সেই অনুমতি মেনেই শুক্রবার এসএসকেএম-এ পৌঁছে যায়। কিন্তু সেখানে গেলে অন্য এক দৃশ্য দেখা যায়। হাসপাতাল থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাত থেকে নাকি বুকে ব্যাথা শুরু হয়েছে তাঁর। এমএসভিপি পীযূষ রায় জানান, সুজয়কৃষ্ণকে নিয়ে যাওয়া সম্ভব নয়।

কালীঘাটের কাকুকে নিয়ে টালবাহানায় বিরক্ত ইডি, হাইকোর্টে যেতে পারে কেন্দ্রীয় এজেন্সি

সম্প্রতি কালীঘাটের কাকুকে নিয়ে এক বিস্ফোরক তথ্য সামনে আসে। সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করা যায় কিনা তা জানার জন্য ইএসআই হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে আদালত। আদালতের অর্ডার কপিতে উল্লেখ করা হয়েছিল, এমএসভিপি সেই প্রক্রিয়ায় বাধা দেন। বিচারকের ‘সন্দেহের তালিকায়’ এসেছে এসএসকেএম হাসপাতাল ও সেখানকার এমএসভিপির ভূমিকা।

কালীঘাটের কাকুকে নিয়ে টালবাহানায় বিরক্ত ইডি, হাইকোর্টে যেতে পারে কেন্দ্রীয় এজেন্সি

কালীঘাটের কাকুকে নিয়ে টালবাহানায় বিরক্ত ইডি, হাইকোর্টে যেতে পারে কেন্দ্রীয় এজেন্সি
কালীঘাটের কাকুকে নিয়ে টালবাহানায় বিরক্ত ইডি, হাইকোর্টে যেতে পারে কেন্দ্রীয় এজেন্সি

গত ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর থেকে ১২ বার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গত আগস্ট মাসে তাঁর বাইপাস সার্জারি হয়েছে। এরপরই ফের অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হলে এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন কালীঘাটের কাকু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত