High Court: বিবাহিতা মেয়েকে পিতৃকুলের পারিবারিক সদস্য হিসাবেই গণ্য করা হবে, এক দশক পর রায় দিল হাই কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রায় এক দশক ধরে আটকে থাকা মামলার রায় দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এবার থেকে বিবাহিত মেয়েরা পিতৃকুলের পারিবারিক সদস্য হিসাবেই গণ্য হবে। আজ অথাৎ শুক্রবার কলকাতা হাইকোর্ট এই রায় দেন। 

আরও পড়ুনঃ মধ্যবিত্তের হেঁশেলে ফের আগুন! বাড়তে চলেছে আলুর দাম, কারণ কী?

1

সুত্রের খবর, বীরভূমের বাসিন্দা রেখা, তার পৈতৃক জমি অধিগ্রহণ করা হয়েছিল ২০১২ সালে। ফলে তার ক্ষতিপূরণ বাবদ রেখা চাকরির আবেদন জানিয়েছিলেন। কিন্তু রেখা বিবাহিত হওয়ায় রাজ্য সরকার তার আবেদন খারিজ করে দেয়।

2 31

সেই সময় রাজ্য জানিয়েছিলেন, রেখা চাকরি পাওয়ার যোগ্য নয়, কারন তিনি বিবাহিত। রাজ্যের এই নির্দেশের বিরুদ্ধে রেখা হাই কোর্টে মামলা দায়ের করেন ২০১৩ সালে। তবে একবছর মামলা চলার পর তার আবেদন খারিজ হয়ে যায় বিচারপতি অশোক দাস অধিকারীর নির্দেশে। এই প্রসঙ্গে রেখার আইনজীবী আশিসকুমার চৌধুরী প্রশ্ন তুলেছিলেন যদি বিধবা এবং বিবাহবিচ্ছিন্না মহিলারা পরিবারের সদস্য হতে পারে তাহলে বিবাহিত মহিলারা কেন সদস্য হতে পারে না?

বিবাহিতা মেয়েকে পিতৃকুলের পারিবারিক সদস্য হিসাবেই গণ্য করা হবে, রায় দিল হাইকোর্ট 

3 16

এই মামলাটি প্রায় এক দশকেরও বেশী সময় ধরে ঝুলে ছিল। অবশেষে রেখা তার পরিবারের সদস্য হওয়ার সম্মান পেলেন। প্রসঙ্গত উল্লেখ্য, রেখার বাবা মারার যাওয়ার পর থেকে বিধবা মায়ের দেখাশোনা করছেন। এমনকি তার মায়ের সমস্ত খরচা রেখাই বহন করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত