Leaps and Bounds-এ ইডির তল্লাশিতে একাধিক নথি বাজেয়াপ্ত, এর মধ্যে রয়েছে রুজিরার দুটি ব্যাঙ্ক স্টেটমেন্টও

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর গ্রেফতারির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাঁর পুরনো অফিস ‘লিপস অ্যান্ড বাউন্ডস ‘। কয়েকদিন আগেই এই সংস্থায় তল্লাশি চালিয়ে বহু নথি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপরই অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বাজেয়াপ্ত করেছে তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন: TMCP-র প্রতিষ্ঠা দিবসে যাদবপুরের আঁচ! মমতা-অভিষেকের সভার থিম ‘অ্যান্টি র‍্যাগিং’

ইডি সূত্রে খবর, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নিউ আলিপুরের অফিসের তিনটি ডেস্কটপ কম্পিউটারের নথি খতিয়ে দেখে দু’টি কম্পিউটারের হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা। একটি বেসরকারি ব্যাঙ্কের মধ্য কলকাতার একটি শাখায় রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, এছাড়া একই ব্যাঙ্কে রুজিরা বন্দ্যোপাধ্যায় নামে থাকা এলাহাবাদ শাখার একটি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে। এই দুই ব্যাঙ্কের স্টেটমেন্ট বাজেয়াপ্ত করেছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিজার লিস্ট অনুযায়ী, ওই সংস্থার ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত বিভিন্ন হিসেবনিকেশের নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সংস্থার কর্মীদের প্রোফেশনাল ট্যাক্স সংক্রান্ত নথিও তদন্তকারীদের হাতে এসেছে।

Leaps and Bounds-এ ইডির তল্লাশিতে একাধিক নথি বাজেয়াপ্ত, এর মধ্যে রয়েছে রুজিরার দুটি ব্যাঙ্ক স্টেটমেন্টও

জানা গিয়েছে, ‘লিপস অ্যান্ড বাউন্ডস তৈরি হওয়ার আগে ওই সংস্থার নাম ছিল অনিমেষ ট্রেড লিঙ্ক। সেই সংস্থা কিনে নতুন নামকরণ হয় লিপস অ্যান্ড বাউন্ডস’। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে আলিপুর এবং বিষ্ণুপুরে নথিভুক্ত হওয়া বেশ কিছু জমির দলিল।

Leaps and Bounds-এ ইডির তল্লাশিতে একাধিক নথি বাজেয়াপ্ত, এর মধ্যে রয়েছে রুজিরার দুটি ব্যাঙ্ক স্টেটমেন্টও

উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে দীর্ঘ ১৮ ঘণ্টার তল্লাশি শেষ করে নিউ আলিপুরের অফিস থেকে বেরিয়ে আসেন ইডি আধিকারিকরা। তাদের হাতে ছিল তিনটি ব্যাগ। সূত্রে খবর, এখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। সোমবার দুপুরের পর থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালায় ইডি। কালীঘাটের কাকুর পুরনো অফিস ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ ছাড়াও সুজয়কৃষ্ণ ভদ্রের জামাইয়ের লি রোডের বাড়িতেও হানা দেয় তারা। কেন্দ্রীয় সংস্থার পেশ করা চার্জশিটে উল্লেখ করা হয়েছিল, এই ফ্ল্যাটটি আড়াই কোটি টাকা দিয়ে কেনা হয়েছে।

Leaps and Bounds-এ ইডির তল্লাশিতে একাধিক নথি বাজেয়াপ্ত, এর মধ্যে রয়েছে রুজিরার দুটি ব্যাঙ্ক স্টেটমেন্টও

Leaps and Bounds-এ ইডির তল্লাশিতে একাধিক নথি বাজেয়াপ্ত, এর মধ্যে রয়েছে রুজিরার দুটি ব্যাঙ্ক স্টেটমেন্টও
Leaps and Bounds-এ ইডির তল্লাশিতে একাধিক নথি বাজেয়াপ্ত, এর মধ্যে রয়েছে রুজিরার দুটি ব্যাঙ্ক স্টেটমেন্টও

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর