ইডি-সিবিআই-এর ধমক চমক দিয়ে আটকানো যাবে না। যত দিন যাচ্ছে, ততই তৃণমূলে সমর্থন বাড়ছে। আমাকে আটকাতে পারছেন না, আমার স্ত্রীকে টানছেন, সন্তানদের টানছেন। মানুষ দেখছে। মানুষই এর জবাব দেবে।
নজরবন্দি ব্যুরো: কয়লাপাচার মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। চলতি সপ্তাহেই তাঁকে সিজিও কমপ্লক্সে হাজিরা দিতে হবে বলে খবর সূত্রে।...
সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। কিন্তু সেই রক্ষাকবচ থাকা সত্ত্বেও এবার রুজিরার বিদেশ যাত্রায় পড়ল বাধা। বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে আটকানো হল রুজিরাকে। সোমবার দুবাই যাওয়ার পথে বিমানবন্দরের অভিবাসন দফতরের বিরুদ্ধে অভিষেকপত্নীকে আটকানোর অভিযোগ উঠেছে।
ত্রিপুরায় উপনির্বাচনের প্রচারে আজই আগরতলায় উপস্থিত হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, অভিষেক স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত সিবিআই। ইতিমধ্যেই শান্তিনিকেতনের বাসভবনে উপস্থিত হয়েছে ৮ জনের প্রতিনিধি দল।
কয়লা পাচারকাণ্ডে একাধিকবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। বারবার কলকাতার বদলে কেন অভিষেককে দিল্লিতে তলব? এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। বৃহস্পতিবার সেই মামলায় সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনার মুখে পড়তে হল ইডিকে।