প্রথমে রুজিরার বিদেশ যাত্রায় বাধা, এবার CGO Complex-এ তলব অভিষেকপত্নীকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কয়লাপাচার মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। চলতি সপ্তাহেই তাঁকে সিজিও কমপ্লক্সে হাজিরা দিতে হবে বলে খবর সূত্রে। সোমবার সকালেই রুজিরাকে কলকাতা বিমানবন্দরে আটকানো হয়। এরপরই ইডির তলবে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এদিকে এই তলব নিয়ে বিজেপিকে নিশানায় এনেছে তৃণমূল।

আরও পড়ুন: রক্ষাকবচ থাকা সত্ত্বেও বিদেশ যাত্রায় বাধা, বিমানবন্দরে আটকানো হল রুজিরাকে

সূত্রে খবর, আগামী ৮ জুন, বৃহস্পতিবার সকাল ১০ টায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি দফতরে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও কয়লাপাচার মামলায় তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। ছোট্ট সন্তানকে কোলে নিয়েই সিজিও কমপ্লক্সে এসেছিলেন তিনি। টানা ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরিয়ে আসেন রুজিরা।

প্রথমে রুজিরার বিদেশ যাত্রায় বাধা, বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ

কয়েকদিন আগে দিল্লির থেকে কলকাতা এসেছিলেন ইডি ডিরেক্টর সঞ্জয় মিশ্র। সূত্রে খবর, কয়লাপাচার মামলার তদন্তের অগ্রগতি নিয়ে কলকাতার ইডি অফিসারদের সঙ্গে কথা বলেন তিনি। সেইসময়েই অভিষেকঘরণীকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়ে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সমন পাঠানো হয়েছে বলেই খবর। গত মাসেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। ‘নবজোয়ার’ কর্মসূচি থামিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি। প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলে। এবার ইডির তলব তাঁর স্ত্রীকে।

প্রথমে রুজিরার বিদেশ যাত্রায় বাধা, বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ
প্রথমে রুজিরার বিদেশ যাত্রায় বাধা, বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ

উল্লেখ্য, সোমবার সকালে দুই সন্তানকে নিয়ে দুবাই যাওয়ার উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে আসেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরের অভিবাসন দফতরের বিরুদ্ধে তাঁর যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। দীর্ঘক্ষণ তাঁকে বিমানবন্দরেই বসিয়ে রাখা হয়। এদিন রুজিরাকে জানানো হয়, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। কিন্তু শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল রুজিরার বিদেশ যাত্রায় কোনও বাধা নেই, তারপরও কেন পথ আটকানো হল, এনিয়ে উঠছে নানা প্রশ্ন।

প্রথমে রুজিরার বিদেশ যাত্রায় বাধা, বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ

প্রথমে রুজিরার বিদেশ যাত্রায় বাধা, বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ
প্রথমে রুজিরার বিদেশ যাত্রায় বাধা, বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত