নজরবন্দি ব্যুরো: সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। কিন্তু সেই রক্ষাকবচ থাকা সত্ত্বেও এবার রুজিরার বিদেশ যাত্রায় পড়ল বাধা। বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে আটকানো হল রুজিরাকে। সোমবার দুবাই যাওয়ার পথে বিমানবন্দরের অভিবাসন দফতরের বিরুদ্ধে অভিষেকপত্নীকে আটকানোর অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: Bomb Blast: বনগাঁতে বোমা বিস্ফোরণে মৃত ১ কিশোর, শূন্য হয়ে গেল মায়ের কোল!


সূত্রের খবর, সোমবার সকালে নিজের দুই সন্তানকে নিয়ে দমদম বিমানবন্দর থেকে দুবাই যাচ্ছিলেন অভিষেকপত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সেই সময় দমদম বিমানবন্দরে তাঁর বিদেশ যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠে বিমানবন্দরের অভিবাসন দফতরের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ রুজিরা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এই ঘটনার পরিপেক্ষিতে আগামীতে আদালত অবমাননা নিয়ে ফের মামলা দায়ের করতে পারেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, এই মুহূর্তে যেহেতু নবজোয়ার কর্মসূচি নিয়ে অভিষেক ববন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় ঘুরছেন। তাই সোমবার সকালে ছেলেমেয়েদের নিয়ে দুবাইয়ের যাচ্ছিলেন রুজিরা। কিন্তু দমদম বিমানবন্দরে বিমানবন্দরের অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে আটকায়। দেশের বাইরে যেতে পারবেন না রুজিরা, এমনটাই তাঁকে জানানো হয়। কিন্তু যদিও এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে, রুজিরার বিদেশ যাত্রায় কোনও বাধা নেই। তাহলে কেন এদিন তাঁকে আটকানো হল?



যদিওবা এই ঘটনার প্রসঙ্গে অভিবাসন দফতরের আধিকারিকরা জানান, এই মুহূর্তে রুজিরার বিরুদ্ধে ইডির লুকআউট নোটিস রয়েছে। তাছাড়াও দিল্লির আদালতেও একটি মামলা চলছে। আর সেই মামলায় এখনও জামিন নেননি রুজিরা। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের বাইরে যেতে পারবেন না তিনি। সেই কারণেই আজ অর্থাৎ তাঁকে আটকানো হয়েছে বলে জানান অভিবাসন দফতরের আধিকারিকরা।
রক্ষাকবচ থাকা সত্ত্বেও বিদেশ যাত্রায় বাধা, অভিবাসন দফতরের বিরুদ্ধে অভিষেকপত্নীকে আটকানোর অভিযোগ








