Bomb Blast: বনগাঁতে বোমা বিস্ফোরণে মৃত ১ কিশোর, শূন্য হয়ে গেল মায়ের কোল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এখনও রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন কিছুই জানায়নি। তবে এরই মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে বনগাঁ থানার বিকাশ পল্লী এলাকায় শৌচকর্ম করতে গিয়ে বোমা ফেটে নিহত হয়েছে ১১ বছরের এক কিশোর।

আরও পড়ুন:TMC কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, উদ্ধার তাজা বোমা

এলাকাবাসীদের অভিযোগ, বাথরুমের ভিতরে বোমা মজুত করা ছিল। সকালে রাজু রায় নামে এক কিশোর শৌচাগারে শৌচকর্ম করতে যায়। তখনও বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে শৌচাগার থেকে বের করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শৌচাগারে বোমা মজুত করা ছিল, এর থেকেই বিস্ফোরণ হয়।

images 3 2

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। ইতিমধ্যে বম্ব ডিসপোজাল স্কোয়া়ডকেও খবর দেওয়া হয়েছে।  পুলিশ সূত্রে জানা যাচ্ছে, একটি কালো পলিথিনের প্যাকেটে শৌচাগারের ভিতর বোমা মজুত করা ছিল। কোথা থেকে ওই বোমা এসেছিল এবং কী ভাবে তা বিস্ফোরণ হল পুরো বিষয়টিতে তদন্তে নেমেছে পুলিশ।

BB 1648370972168 1669099319667 1669099319667

প্রায় প্রতিদিন নিয়ম করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধাররে ঘটনা সামনে আসছে। গত বছর সেপটেম্বর মাসে টিটাগড়ের ফ্রি ইন্ডয়া হাইস্কুলে স্কুল চলাকালীন ছাদে বোমা বিস্ফোরণ হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়া, শিক্ষক সহ স্থানীয়দের মধ্যে। স্কুল শিক্ষকদের তরফে জানানো হয়েছে, এদিন ১১ টা ৪৫ নাগাদ দ্বিতীয় পিরিয়ড চলছিল। হঠাৎ জোরালো শব্দ পাওয়া যায়। অনেকেই ভেবেছিলেন বাইরে হয়েছে। বাইরে বের হতেই দেখা যায় ওপর থেকে ভালো ধোঁয়া বের হচ্ছে। সকলে ওপরের দিকে ছুটতে থাকে। দেখা যায় সিঁড়ি ঘর লাগোয়া একটি বোমা পড়েছে। স্প্লিন্টয়ার উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ।

বনগাঁতে বোমা বিস্ফোরণে মৃত ১ কিশোর, শূন্য হয়ে গেল মায়ের কোল!

 বনগাঁতে বোমা বিস্ফোরণে মৃত ১ কিশোর, শূন্য হয়ে গেল মায়ের কোল!
বনগাঁতে বোমা বিস্ফোরণে মৃত ১ কিশোর, শূন্য হয়ে গেল মায়ের কোল!

আবার পঞ্চায়েত ভোট আবহে দেখা গিয়েছে,  চলতি বছর ফেব্রুয়ারিতে বাসন্তীতে বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু, ক্যানিংয়ে উদ্ধার হয় বোমা। আবার গত বছর এপ্রিল মাসে মুর্শিদাবাদের বেলডাঙা বিস্ফোরণে কেঁপে ওঠে। একটি বাড়ির খুব কাছে মাটির তলায় পোঁতা ছিল বোমা। ওই বাড়ি সঙ্গে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি বিস্ফোরণের ফলে কেঁপে ওঠে। বেশ কিছুদিন ধরেই রাজ্যজুড়ে চলছে বিভিন্ন অশান্তি। গোষ্ঠীদ্বন্দ্ব রাজনৈতিক সংঘর্ষ খুন-ধর্ষণ আর এবার বিস্ফোরণ। আর এই বিস্ফোরণের জেরে প্রাণ গেল ১১ বছরের এক কিশোরের, শূন্য হয়ে গেল এক মায়ের কোল!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত