TMC কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, উদ্ধার তাজা বোমা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তেজনা। তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। এই ঘটনায় চাঞ্চল্য বসিরহাট মহকুমার বসিরহাট থানার শাঁকচূড়া-বাগুণ্ডি গ্রাম পঞ্চায়ত এলাকায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি তাজা বোমা উদ্ধার করেছে। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: Gold Price: লক্ষ্মীবারে কোথায় ঠেকল সোনার দাম? বিয়ের মরশুমে ক্রেতাদের স্বস্তি ফিরল কি!

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে এলাকার তৃণমূল কর্মী রুহুল কুদ্দুস মণ্ডলের বাড়ি লক্ষ করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। যদিও একটিও বোমা ফাটেনি। এদিন ভোরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে একটি তাজা বোমা উদ্ধার করে। এই ঘটনায় তৃণমূল কর্মী বলেন, “আমি দলের একজন সক্রিয় কর্মী। কয়েকদিন আগে সোলাদানা বাজারে একটি গণ্ডগোল হয়, আমি তার প্রতিবাদ করেছিলেন। হয়তো তারই কর্মফল আমাকে ভোগ করতে হল। পুলিশ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিক।”

TMC কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আতঙ্ক এলাকায়
TMC কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আতঙ্ক এলাকায়

বোমাবাজির ঘটনায় আতঙ্কে এলাকাবাসীরা। তৃণমূল কর্মীর এক প্রতিবেশী বলেন, “এই ঘটনার জেরে আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি। রাতের অন্ধকারে কীভাবে দুষ্কৃতীরা গ্রামে ঢুকে বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করল!” গ্রামের আইনশৃঙ্খলা খারাপ হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বসিরহাট থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

TMC কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আতঙ্ক এলাকায়

বাংলায় পঞ্চায়েত ভোট আসন্ন। শাসক দ্দল তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে মরিয়া! তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যাত্রা করছেন। জেলায় জেলায় ঘুরে সভা করবেন তিনি। এরইমধ্যে এই ধরনের ঘটনা রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি করছে। কে বা কারা তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির সঙ্গে যুক্ত তা তদন্ত করে দেখা হবে। এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকেও নজর দেওয়া হবে বলে খবর।

TMC কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আতঙ্ক এলাকায়

TMC কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আতঙ্ক এলাকায়
TMC কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আতঙ্ক এলাকায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত