নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। বিয়ের মরশুমে সোনা কিনতে গিয়ে রীতিমত ঘাম ছুটছে ক্রেতাদের। চলতি সপ্তাহতেও দাম ছিল ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার কোথায় পৌঁছাল সোনার দাম! এদিন সামান্য স্বস্তি ফিরেছে ক্রেতাদের। পরপর তিনদিন দাম বাড়ার পর লক্ষীবারে আর দাম বাড়ল না সোনার। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬২ হাজার ১৩০ টাকা এবং ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৯৫০ টাকা।
আরও পড়ুন: Gold Price: মঙ্গলে অমঙ্গল! একদিনের মাথায় ফের বাড়ল সোনার দাম
সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় আজ সোনার দাম কত?
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬ হাজার ২১৩ টাকা।
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৪৯ হাজার ৭০৪।
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬২ হাজার ১৩০ টাকা।
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬ লক্ষ ২১ হাজার ৩০০ টাকা।

১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫ হাজার ৬৯৫ টাকা।
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৪৫ হাজার ৫৬০ টাকা।
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫৬ হাজার ৯৫০ টাকা।
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫ লক্ষ ৬৯ হাজার ৫০০ টাকা।

মে মাসের প্রথম থেকেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। গত ৪ তারিখেই ৬২ হাজার টপকে যায় সোনার দর। একদিনের মাথায় ফের দাম বেড়েছিল। তবে সপ্তাহান্ত অর্থাৎ শনিবার দাম সামান্য কমেছিল। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম কমে দাঁড়ায় ৬১ হাজার ৬৪০ টাকা এবং ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম কমে হয়েছিল ৫৬ হাজার ৫০০ টাকা।
লক্ষ্মীবারে কোথায় ঠেকল সোনার দাম? দেখে নিন কলকাতায় সোনার দর কত?

চলতি সপ্তাহেই চড়া দাম ছিল সোনার। সোনার দর ঊর্ধ্বমুখী হওয়ায় মাথায় হাত ঠেকেছিল মধ্যবিত্তর। বৃহস্পতিবার বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ২,০৩০.৯৬ মার্কিন ডলার।



