যাঁরা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এখন সময় কিছুটা প্রতীক্ষা করার। সোনার দাম আপাতত ঊর্ধ্বমুখী থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন, সামনের সপ্তাহে দামে কিছুটা স্থিতিশীলতা আসতে পারে।
আজ, বুধবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৬৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬ হাজার ৬৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৬৬ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
বাজেটে সোনা-রুপোর ওপর আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। আগে যা ছিল ১৫%, তা এখন কমে হয়েছে ৬%। ফলে, মধ্য জুলাই থেকেই কমছে দুই ধাতুর দাম। আর অগস্টের শুরুতে কিন্তু আরও অনেকটাই সস্তা হল সোনা ও রুপোর দাম।
গত কয়েক মাসে সোনার দাম যে ভাবে বেড়েছে তাতে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছিল সোনার দাম। কিন্তু তাতে লাগাম পড়ে অর্থমন্ত্রীর ঘোষনার পর। কিন্তু সেটা মাত্র কয়েকদিনের জন্যেই। যতনা দাম কমেছিল তার থেকে বেশি দাম বেড়ে গেল সোনার।
সঞ্চয় হোক বা অলঙ্কার— সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়।
৩ থেকে ৭ জুলাই পর্যন্ত টানা সোনার দাম বেড়েছিল কলকাতায়। এরপর ৮ জুলাই কলকাতার দোকানগুলিতে সোনার দাম অপরিবর্তিত ছিল। তারপর ৯ জুলাই থেকে অবশেষে শহরে দাম কমতে শুরু করে সোনার সোনার।