দাম বাড়ার হ্যাট্রিক, লাখ টাকা পেরোতে পারে সোনা, কেন্দ্রীয় বাজেটে ভাঁওতা মধ্যবিত্তকে?

গত তিনদিনে কলকাতায় তিন দফায় বেড়েছে সোনার দাম। আজ কলকাতায় একলাফে ৬০০ টাকা বেড়েছে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৪-২০২৫ বাজেটে সোনার দাম কমানোর কথা বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ঘোষণা মত থেকেই দাম কমতে শুরু করেছিল হলুদ ধাতুর। গত কয়েক মাসে সোনার দাম যে ভাবে বেড়েছে তাতে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছিল সোনার দাম। কিন্তু তাতে লাগাম পড়ে অর্থমন্ত্রীর ঘোষনার পর। কিন্তু সেটা মাত্র কয়েকদিনের জন্যেই। যতনা দাম কমেছিল তার থেকে বেশি দাম বেড়ে গেল সোনার। তবে সোনার দাম আকাশছোঁয়া হলেও তা বরাবরই প্রিয় আমজনতার। তাই আপনার যদি সোনার কেনার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই জেনে নিন আজ কততে পৌঁছল সোনালি ধাতুর দাম।

জিএসটি এবং টিসিএস বাদে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম আজ ৭০৭০০ টাকা। অপরদিকে জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম প্রতি গ্রামে ৭১০৫ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম আজ ৭১০৫০ টাকা। গতকালকের তুলনায় আজ কলকাতার দোকানগুলিতে খুচরো পাকা সোনা ও সোনার বাটের দাম বেড়েছে ১০ গ্রামে ৬০০ টাকা।

পাশাপশি, জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম প্রতি গ্রামে ৬৭৫৫ টাকা। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম আজ ৬৭৫৫০ টাকা। আজ কলকাতার দোকানগুলিতে ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ১০ গ্রামে ৬০০ টাকা বেশি।  গতকাল কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ৬৬৯৫০ টাকা। একই ভাবে ১ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ৬৬৯৫ টাকা।

গত তিনদিনে কলকাতায় তিন দফায় বেড়েছে সোনার দাম। আজ কলকাতায় একলাফে ৬০০ টাকা বেড়েছে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর। এই আবহে গত তিনদিনে সোনার রেট বেড়েছে ১০ গ্রামে ১৪৫০ টাকা। উল্লেখ্য, বাজেটের পরে হু হু করে নেমেছিল সোনার দাম। তবে সেই রেশ কাটতেই ফের ঊর্ধ্বমুখী হলুদ ধাতু। গত তিনদিনে সোনার রেট বেড়েছে ১০ গ্রামে ১৪৫০ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর