নতুন মাসের প্রথম দিন থেকেই কমছে সোনার দাম। সোনার গয়নার প্রতি আসক্তি নেই এমন নারী মেলা ভার। প্রাচীন কাল থেকেই সোনার চাহিদা মানুষের বিলাসিতার প্রবনতাকে শান দিয়ে এসেছে। ব্যাক্তির সমাজে অবস্থান প্রমাণে এই ধাতব অন্যতম। অতীত কাল থেকেই দামী ধাতব হিসাবে জায়গা করে নিয়েছে সোনা। বর্তমান যুগেও বিপুল রাশির বিনিময়ে সোনা ক্রয় করার কথা যদিও গুজব নয়।
নতুন মাসের প্রথম দিন থেকেই কমছে সোনার দাম। লোকজনের সোনা কেনাকাটা করার সুযোগ ফিরে এল আবার। গণেশ চতুর্থীর আগেই দাম কমছে সোনার, বাড়ছে স্বর্ণকারের ব্যবসা। ক্রমশ কমে চলেছে সোনার দাম।ফলে ভাল সময় যাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের। লাগাতার সোনার দাম হ্রাস পাচ্ছে। নতুন মাসের প্রথম দিন থেকেই কমছে সোনার দাম। আজও সেই ধারা অব্যাহত। পাশাপাশি হ্রাস পাচ্ছে রুপোর দামও। আজ সোনা-রুপোর দাম কত রয়েছে, বিস্তারিত জেনে নিন।
২২ ক্যারেট সোনার দাম- আজ, বুধবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৬৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬ হাজার ৬৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৬৬ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
২৪ ক্যারেট সোনার দাম- ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২৭৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ৭৬০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ২৭ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দাম- ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪৫৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪ হাজার ৫৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৪৫ হাজার ৬০০ টাকা। একদিনে সোনার দাম কমেছে ১০০ টাকা।
রুপোর দাম- সোনার দাম যেমন কমেছে, তেমনই রুপোর দামও আজ সামান্য কমেছে। ১০০ গ্রাম রুপো কিনতে খরচ পড়বে ৮৫৯০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৮৫ হাজার ৯০০ টাকা।



