চার হাজার টাকা দাম কমল সোনার, সুখবর স্বর্ন প্রেমীদের জন্যে

১৮ই জুলাই থেকে ২৩ জুলাই, মাত্র ৭ দিনের ব্যবধানে প্রায় চার হাজার টাকা দাম কমল সোনার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার। গতকাল থেকেই দাম কমতে শুরু করেছিল হলুদ ধাতুর। আর আজ আরও সস্তা হল সোনা। এক ধাক্কায় চার হাজার টাকা দাম কমল সোনার। গত কয়েক মাসে সোনার দাম যে ভাবে বেড়েছে তাতে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছিল সোনার দাম। কিন্তু তাতে লাগাম পড়েছে গত কয়েক দিনে। সোনার দাম আকাশছোঁয়া হলেও তা বরাবরই প্রিয় আমজনতার। তাই আপনার যদি সোনার কেনার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই জেনে নিন আজ কততে পৌঁছল সোনালি ধাতুর দাম।

এক ধাক্কায় চার হাজার টাকা দাম কমল সোনার, খুশির খবর স্বর্ন প্রেমীদের জন্যে

জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজার ১৯০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৬৭ হাজার ৪৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৭৩ হাজার ৫৮০ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫ হাজার ৫১৯ টাকা। ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৬ হাজার ৭৪৫ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৭ হাজার ৩৫৮ টাকা।

এক ধাক্কায় চার হাজার টাকা দাম কমল সোনার, খুশির খবর স্বর্ন প্রেমীদের জন্যে

গত ১৮ জুলাই অর্থাৎ মাত্র ৭ দিন আগে কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৭১ হাজার ৪৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৭৫ হাজার ২০০ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৭ হাজার ১৭৫ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ছিল ৭ হাজার ৫২০ টাকা। অর্থাৎ গত ৭ দিনের থেকে আজ দাম কমেছে অনেকটাই সোনার মূল্যবৃদ্ধির ঊর্দ্ধমুখী পারদে এই সামান্য দাম কমাও যেন কিছুটা স্বস্তির মধ্যবিত্তের কাছে।

এক ধাক্কায় চার হাজার টাকা দাম কমল সোনার, সুখবর স্বর্ন প্রেমীদের জন্যে

এক ধাক্কায় চার হাজার টাকা দাম কমল সোনার, খুশির খবর স্বর্ন প্রেমীদের জন্যে

সঞ্চয় হোক বা অলঙ্কার— সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এদিকে, ১৮ই জুলাই থেকে ২৩ জুলাই, মাত্র ৭ দিনের ব্যবধানে প্রায় চার হাজার টাকা দাম কমল সোনার। যা স্বর্ণপ্রেমিদের কাছে দারুন সুখবর বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন