Gold Price: মঙ্গলে অমঙ্গল! একদিনের মাথায় ফের বাড়ল সোনার দাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একদিনের মাথায় ফের বাড়ল সোনার দাম। সোমবার বেড়েছিল সোনার দর! মঙ্গলেও ঊর্ধ্বমুখী সোনার দর! গত সপ্তাহে শেষের দিকে দাম সামান্য কমেছিল। কিন্তু সেই গ্রাফ বেশিদিন স্থায়ী হল না। মঙ্গলবার (৯ মে) ১০ গ্রাম ২৪ ক্যারেট এবং ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০০ টাকা করে। হলুদ ধাতুর দাম বাড়লেও এদিন রুপোর দাম অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন: Gold Price: সোনার চড়া দাম দিয়েই সপ্তাহ শুরু, কলকাতায় কোথায় ঠেকল হলুদ ধাতুর দর!

সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ১১০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছিল ১২০ টাকা। ঊর্ধ্বমুখী সোনার দরের জেরে মাথায় হাত ক্রেতাদের। সকাল ১১ টা অনুযায়ী জেনে নিন আজ কলকাতায় কত দর হাকাচ্ছে হলুদ ধাতু। কি দাম থাকল রুপোর!

মঙ্গলে অমঙ্গল! বাড়ল হলুদ ধাতুর দর
মঙ্গলে অমঙ্গল! বাড়ল হলুদ ধাতুর দর

১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৬ হাজার ১৮৫ টাকা।
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৪৯ হাজার ৪৮০ টাকা।
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৬১ হাজার ৮৫০ টাকা।
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৬ লক্ষ ১৮ হাজার ৫০০ টাকা।

১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৫ হাজার ৬৭০ টাকা।
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৪৫ হাজার ৩৬০ টাকা।
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৫৬ হাজার ৭০০ টাকা।
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৫ লক্ষ ৬৭ হাজার টাকা।

মঙ্গলে অমঙ্গল! বাড়ল হলুদ ধাতুর দর

এক কেজি রুপোর বাটের দাম : ৭৮ হাজার ১০০ টাকা।

মে মাসের প্রথম থেকেই সোনার দর বেড়েছে। গত ৪ তারিখ ৬২ হাজারের গণ্ডি টপকে রেকর্ড দারে দাম বেড়েছিল সোনার। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ছিল ৬২ হাজার ১৮০ এবং ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম বেড়ে দাঁড়িয়েছিল ৫৭ হাজার টাকা। করোনার আবহে দেশজুড়ে বেড়েছে সোনার দাম। ২০২০ সালের আগস্টে ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছিল ৫৬ হাজার ২০০ টাকা। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছিল এই হলুদ ধাতু। করোনা পরবর্তী সময়ে কিছুটা দাম কমলেও ৪৫ থেকে ৫০ হাজারের মধ্যে ঘোরাফেরা করছিল সোনার দর। কিন্তু ২০২২ সাল থেকে ফের দাম বাড়তে শুরু করে। ২০২৩ সালে পেরিয়ে যায় ৫৪ হাজারের গণ্ডি।

মঙ্গলে অমঙ্গল! বাড়ল হলুদ ধাতুর দর

মঙ্গলে অমঙ্গল! বাড়ল হলুদ ধাতুর দর
মঙ্গলে অমঙ্গল! বাড়ল হলুদ ধাতুর দর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর