Gold Price: সোনার চড়া দাম দিয়েই সপ্তাহ শুরু, কলকাতায় কোথায় ঠেকল হলুদ ধাতুর দর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত সপ্তাহেই রেকর্ড হারে দাম বেড়েছিল সোনার। কিন্তু সপ্তাহান্তে সামান্য কমেছিল। যদিও ক্রেতাদের স্বস্তি বেশিদিন স্থায়ী হল না। এ সপ্তাহের প্রথম দিনেই ফের ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দর। সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১১০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১২০ টাকা। চড়া দামের জেরে মাথায় হাত পড়েছে ক্রেতাদের।

আরও পড়ুন: Gold Price: সপ্তাহান্তে কমল সোনার দাম, তবুও স্বস্তি ফিরল না মধ্যবিত্তের

গত শুক্রবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছিল ২০০ টাকা এবং ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বাড়ে ২২০ টাকা। শনিবার গ্রাফ সামান্য নীচে নেমেছিল। ওইদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমে ৭০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে ৭৬০ টাকা। দেখে নিন আজ দাম বাড়ায় কলকাতায় কোথায় ঠেকেছে সোনার দর!

সোনার চড়া দাম দিয়েই সপ্তাহ শুরু, মাথায় হাত ক্রেতাদের
সোনার চড়া দাম দিয়েই সপ্তাহ শুরু, মাথায় হাত ক্রেতাদের

১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৬ হাজার ১৭৫।
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৪৯ হাজার ৪০০ টাকা।
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৬১ হাজার ৭৫০ টাকা।
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৬ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা।

১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৫ হাজার ৬৬০ টাকা।
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৪৫ হাজার ২৮০ টাকা।
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৫৬ হাজার ৬০০ টাকা।
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৫ লক্ষ ৬৬ হাজার টাকা।

সোনার চড়া দাম দিয়েই সপ্তাহ শুরু, মাথায় হাত ক্রেতাদের
সোনার চড়া দাম দিয়েই সপ্তাহ শুরু, মাথায় হাত ক্রেতাদের

এদিন সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। সোমবার কলকাতায় ১ কেজি রুপোর দাম বেড়েছে ৪০০ টাকা। ১ কেজি রুপোর বাটের দাম ৭৮ হাজার ১০০ টাকা।

চলতি বছর মে মাসের শুরুর দিকে সোনার দাম কম থাকলেও কয়েকদিন যেতে না যেতেই চড়চড় করে দাম বাড়ছে। যার ফলে সোনার বাজারে হাত দিলেই ছ্যাঁকা খাচ্ছে আমজনতা। এদিন বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে। যার ফলে দেশীয় বাজারে বাড়ছে সোনার দর।

সোনার চড়া দাম দিয়েই সপ্তাহ শুরু, মাথায় হাত ক্রেতাদের

সোনার চড়া দাম দিয়েই সপ্তাহ শুরু, মাথায় হাত ক্রেতাদের
সোনার চড়া দাম দিয়েই সপ্তাহ শুরু, মাথায় হাত ক্রেতাদের

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর