সিভিক ভলান্টিয়ারকে মারধরকাণ্ডে অবশেষে গ্রেফতার ‘ভুয়ো পুলিশ’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভিড় সামলাতে গিয়েই আহত হয়েছিলেন একজন সিভিক ভলান্টিয়ার। পুলিশের পরিচয়ে দিয়েই এক ব্যক্তি জনসমক্ষে ওই সিভিককে মারধর করেছিলেন বলেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এই ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে এবার ওই ভুয়ো পুলিশকে গ্রেফতার করল নিউ ফরাক্কা জিআরপি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনে।

আরও পড়ুন:এক দফাতেই হবে কর্নাটক বিধানসভার ভোট, নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল কমিশন

civik

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে দুর্গাপুরের অন্ডাল থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। এরপর এদিন সকালে অভিযুক্তকে ফরাক্কায় নিয়ে আসা হয়। জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আশু শেখ। বাড়ি ফরাক্কার বেওয়া গ্রামে। ঘটনার তদন্ত নেমে নিউ ফরাক্কার জিআরপি জানতে পারে যে, ওই ব্যক্তি আদতেও পুলিশে কর্মরত নন। এরপরেই বুধবার অভিযুক্ত ব্যক্তিকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়।

arrest 2

প্রসঙ্গত, ভিড় সামলাতে গিয়েই মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনে আহত হন সিভিক ভলান্টিয়ার রবিন্দ্রনাথ। কেউ কেউ ওই ব্যক্তিকে আটকাতে গেলে সে নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দেয়। এরপরে প্রায় মিনিট ১৫ ধরে তাঁকে বেধড়ক মারধর করে ওই ব্যক্তি। এরপরেই এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি-র আধিকারিকেরা। কিন্তু তার আগেই ঘটনাস্থল থেকে অভিজুক্ত পালিয়ে যায়।

সিভিক ভলান্টিয়ারকে মারধরকাণ্ডে অবশেষে গ্রেফতার ‘ভুয়ো পুলিশ’, বুধবার অভিযুক্ত ব্যক্তিকে জঙ্গিপুর আদালতে পেশ

arrest 3
সিভিক ভলান্টিয়ারকে মারধরকাণ্ডে অবশেষে গ্রেফতার ‘ভুয়ো পুলিশ’, বুধবার অভিযুক্ত ব্যক্তিকে জঙ্গিপুর আদালতে পেশ

জানা গিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ারের নাম রবীন্দ্রনাথ চৌধুরী। নিউ ফারাক্কা স্টেশনে পুলিশের সঙ্গে স্টেশনের ভিড় সামলাচ্ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। আর সেই সময়েই আচমকা দুই ব্যক্তির মধ্যে বচসা শুরু হয়। আর ওই বচসা থামতে গিয়েই ওই ভিড়ের মধ্যে এক ব্যক্তির হাতে আহত হন সিভিক ভলান্টিয়ার। এরপরেই ওই আহত সিভিক ভলান্টিয়ার থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করে নিউ ফরাক্কা জিআরপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত