এক দফাতেই হবে কর্নাটক বিধানসভার ভোট, নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল কমিশন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অবশেষে ঘোষণা দল কর্নাটক বিধানসভার নির্বাচনের নির্ঘণ্ট। দুই-তিন দফাতে নয়, বরং এক দফাতেই হবে এই নির্বাচন। বুধবার সাংবাদিক সম্মেলন করে ভোটের দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১০ মে এক দফাতেই আয়োজিত হবে দক্ষিণের এই রাজ্যের বিধানসভার নির্বাচন। এরপর ২দিন পরে ১৩ মে ঘোষণা করা হবে ভোটের ফলাফল।

আরও পড়ুন-কয়লাকাণ্ডে ফের হাজিরা এড়ালেন Moloy Ghatak, ED-র দফতরে নথি নিয়ে হাজির আইনমন্ত্রীর আইনজীবী

vote 3

বুধবার নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জানান, আগামী ২০ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। আর ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র তুলে নেওয়ার সময় পাবেন তাঁরা। যদিওবা ইতিমধ্যেই প্রথম দফার ১২৪টি এবং ৯৩ আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস এবং জেডিএস। তবে আগেরবার বিধানসভা নির্বাচনে একাই ১১৯টি আসনে জয়ী হয়েছিল গেরুরা শিবির। আর ৭৫টি আসন পেয়েছিল কংগ্রেস, এছাড়াও ২৮টি আসন জোটসঙ্গী জেডিএস পেয়েছিল।

vote 2

প্রসঙ্গত, এবারে ২২৪ আসনের কর্ণাটক বিধানসভার ৩৬টি আসন সংরক্ষিত রয়েছে তফশিলি জাতির প্রতিনিধিদের জন্য। এছাড়াও ১৫টি রয়েছে সংরক্ষিত রয়েছে তফশিলি উপজাতির প্রতিনিধিদের জন্য। এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন ৫ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৫৭৯ ভোটার, বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদের মধ্যে ২ কোটি ৫৯ লক্ষ মহিলা ভোটার। আর প্রথম ভোট দেবেন ৯ লক্ষ ১৭ হাজার ভোটার।

এক দফাতেই হবে কর্নাটক বিধানসভার ভোট, জানিয়ে দিল নির্বাচন কমিশন

vote 4
এক দফাতেই হবে কর্নাটক বিধানসভার ভোট, জানিয়ে দিল নির্বাচন কমিশন

উল্লেখ্য, বিগত কয়েকবছর ধরেই কর্ণাটকে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। আর সেই কারণেই এবারের বিধানসভার নির্বাচনকে পাখির চোখে দেখছে কংগ্রেস শিবির। অন্যদিকে, এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ শুরু করেছে কংগ্রেস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত