নজরবন্দি ব্যুরো: বিমানবন্দরে আটকানো হয়েছে স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্যায়কে। হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ইডি-র নোটিস। এরপরই কেন্দ্রীয় সংস্থা ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়।
আরও পড়ুন: Coromandel বিপর্যয়ে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, কমিটি গড়লেন অভিষেক


নবজোয়ার কর্মসূচি আটকাতেই এইভাবে নোটিস দেওয়া হয়েছে বলে দাবি করলেন অভিষেক। সেই সঙ্গে বিরোধীদের তোলা সোনা পাচারের অভিযোগও নস্যাৎ করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক। তিনি বললেন, “আমার স্ত্রী কেন, বাচ্চাদের গ্রেপ্তার করলেও আমি মাথা নত করব না।”

এদিনের কর্মসূচীর শেষ পর্যায়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক আরও বলেন, “ইডিকে জানানো হয়েছিল। চিঠি দিয়ে বলা হয়েছিল, ৫ তারিখ দুবাই যাবে, ১৩ তারিখ ফিরবে। ইডির আপত্তি থাকলে তখনই জানাতে পারতেন। আমার সঙ্গে না পেরে স্ত্রী, সন্তানদের টার্গেট করা হচ্ছে। কিন্তু এভাবে আমাকে দমানো যাবে না। স্ত্রী, সন্তানদের গ্রেপ্তার করা হলে মাথা নত করব না।”



এদিন সোনা-সহ বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকের অভিযোগ প্রসঙ্গেও মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, “২ গ্রাম সোনাও পেয়ে থাকলে প্রমাণ দেখান।” স্ত্রী রুজিরা কে আটকানো নিয়ে অভিষেক আরও বলেন,
আমার স্ত্রীকে আটকানো হয়েছে। আমার ছোট ছোট সন্তানদেরও আটকানো হয়েছে। ছেলের বয়স তিন বছর , মেয়ের বয়স ৯ বছর তাদেরও আটকেছে। তাদের অপরাধ কী? তারা আমার সন্তান। তৃণমূল মানুষের স্বার্থে লড়াই করছে।
আমার স্ত্রী কেন, বাচ্চাদের গ্রেপ্তার করলেও আমি মাথা নত করব না, রুজিরাকে তলব নিয়ে বিস্ফোরক অভিষেক

ইডি-সিবিআই-এর ধমক চমক দিয়ে আটকানো যাবে না। যত দিন যাচ্ছে, ততই তৃণমূলে সমর্থন বাড়ছে। আমাকে আটকাতে পারছেন না, আমার স্ত্রীকে টানছেন, সন্তানদের টানছেন। মানুষ দেখছে। মানুষই এর জবাব দেবে।







