Coromandel বিপর্যয়ে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, কমিটি গড়লেন অভিষেক

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কয়েক দিন কেটে গেলেও আতঙ্কের রেশ এখনও কাটেনি। মৃতের সংখ্যা প্রায় ৩০০, আহত হাজার ছুঁই ছুঁই। ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনা ঘটলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। ট্রেন দুর্ঘটনায় বাংলার বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার কথা বলেছেন। এই টাকা মৃতদের পরিবারের হাতে তুলে দিতে ৬ সদস্যের একটি কমিটি গঠন করল তৃণমূল।

আরও পড়ুন: বনগাঁতে বোমা বিস্ফোরণে মৃত ১ কিশোর, শূন্য হয়ে গেল মায়ের কোল!

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৬২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩১ জনই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। এই জেলার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে একটি ৬ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, প্রথম সারির নেতা-নেত্রীদের নিয়ে এই কমিটি তৈরি করেছেন অভিষেক। কমিটিতে রয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, নাদিমুল হক, প্রতিমা মণ্ডল, দিলীপ মণ্ডল। তাঁরা দক্ষিণ ২৪ পরগনার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেবেন।

Coromandel বিপর্যয়ে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, টাকা তুলে দেবে তৃণমূলের কমিটি
Coromandel বিপর্যয়ে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, টাকা তুলে দেবে তৃণমূলের কমিটি

ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে রেল। আহতদের দেওয়া হবে ২ লক্ষ টাকা। দুর্ঘটনার কবলে পড়েছেন পশ্চিমবঙ্গের বহু মানুষ। আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। নিহতদের পরিবারকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ বরাদ্দ করা হয়েছে। দুর্ঘটনার ফলে বন্ধ ছিল রেল পরিষেবা। কয়েকটি ট্রেন বাতিল করা হয়। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে ওড়িশা থেকে কলকাতা পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবা চালু করার ঘোষণা করে ওড়িশা সরকার। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।

Coromandel বিপর্যয়ে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, টাকা তুলে দেবে তৃণমূলের কমিটি
Coromandel বিপর্যয়ে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, টাকা তুলে দেবে তৃণমূলের কমিটি

গত শুক্রবার (২ জুন) বাল্বশ্বরে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেস এবঙ্গ একটি মালগাড়ির সংঘর্ষ হয়। সংঘাতের অভিঘাতের তীব্রতার জেরে করমণ্ডল মালগাড়িটির উপরে উঠে যায়। এক্সপ্রেস ট্রেনটির ২১ টি কামরা লাইনচ্যুত হয়। অন্যদিকে যশবন্তপুর এক্সপ্রেসের ৩ টি কামরা লাইনচ্যুত হয়ে ধ্বংস হয়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকার্য। ঘটনাস্থলে পৌঁছান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শনিবার বালেশ্বরে গিয়ে উদ্ধারকার্য খতিয়ে দেখেন এবং দোষীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা জানান।

Coromandel বিপর্যয়ে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, টাকা তুলে দেবে তৃণমূলের কমিটি

Coromandel বিপর্যয়ে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, টাকা তুলে দেবে তৃণমূলের কমিটি
Coromandel বিপর্যয়ে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, টাকা তুলে দেবে তৃণমূলের কমিটি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর