নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরায় উপনির্বাচনের প্রচারে আজই আগরতলায় উপস্থিত হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, অভিষেক স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত সিবিআই। ইতিমধ্যেই শান্তিনিকেতনের বাসভবনে উপস্থিত হয়েছে ৮ জনের প্রতিনিধি দল।
আরও পড়ুনঃ Rahul Gandhi: দ্বিতীয় দিন ইডির জেরার মুখোমুখি রাহুল গান্ধী, কর্মীদের বিক্ষোভ জারি
সিবিআই সূত্রে খবর, একাধিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছিল। এর আগে ২০২১ সালের ফেবুয়ারি মাসে এই মামলায় অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কিন্তু রুজিরার বক্তব্যে একাধিক অসঙ্গতি মেলার কারণেই আজ শান্তিনিকেতনের বাড়িতে উপস্থিত হয়েছে সিবিআই। মূলত বিদেশী ব্যাঙ্কের অ্যাকাউন্ট সম্পর্কে একাধিক তথ্য জানতেই উজিরাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর।

সম্প্রতি রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক নোটিশ দেয় কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার উদ্দেশে রওনা হওয়ার পরই তাঁর বাড়িতে উপস্থিত সিবিআই। সূত্রের খবর, তাই সকাল থেকেই অভিষেকের বাড়ির কাছাকাছিই অপেক্ষা করে তদন্তকারী দল। এই মামলায় ১৩০০ কোটি টাকা আর্থিক লেনদেনের হদিশ পেতেই তলব করা হয়েছিল রুজিরাকে।
এর আগে কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি’র নয়াদিল্লির সদর দফতরে হাজির হওয়ার জন্য বহুবার নোটিস দেওয়া হয়েছিল। এমনকী তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। কিন্তু বারবার কোভিডের কারণে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। যদিও দুই বার দিল্লিতে গিয়ে ইডির সদর দফতরে হাজিরা দেন অভিষেক।
অভিষেক স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত সিবিআই, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলছে তৃণমূল

অভিযোগ, এই কয়লা পাচারের লাভের বিরাট অংশ হাওয়ালা মারফত বিদেশের অ্যাকাউন্টে চলে গেছে। সেই তথ্য পেয়েছে সিবিআই । এবিষয়ে এদিনেও হবে জিজ্ঞাসাবাদ।








