‘আদালত অবমাননার মামলা করছেন না কেন?’ রক্ষাকবচ মামলায় রুজিরাকে প্রশ্ন হাইকোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পরিবারের জন্য রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আদালতে অভিযোগ করেছিলেন, মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। মঙ্গলবার এই মামলার শুনানিতে সিবিআই রক্ষাকবচ না দেওয়ার পক্ষে সওয়াল করে। বুধবার শুনানি চলাকালীন বিচারপতি রুজিরাকে প্রশ্ন করেন, ‘আদালত অবমাননার মামলা করছেন না কেন?’

আরও পড়ুন: জেলে গিয়ে পার্থকে জেরা করতে চায় CBI, আদালতে আবেদন এজেন্সির

হাইকোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে এই মামলা ওঠে। রুজিরা উল্লেখ করেছেন, তাঁকে এবং তাঁর স্বামীকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) জড়িয়ে সকল তদন্ত সামনে রেখে মিথ্যে, অর্ধসত্য খবর প্রকাশিত হচ্ছে। তাঁদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে বলেও অভিযোগ। এই দাবি করেই রক্ষাকবচ চেয়েছেন রুজিরা। কিন্তু এদিন হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, সংবাদমাধ্যমের কণ্ঠ রোধ করার নির্দেশ দিতে পারে না। পাশাপাশি বিচারপতি প্রশ্ন করেন, এই ধরনের সংবাদ প্রকাশের বিরোধিতা করে কেন আদালত অবমাননার মামলা করছেন না? রুজিরার মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, ‘একটা সাংবিধানিক আদালত যদি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে থাকে তাহলে সেটা গণতন্ত্রের জন্য ভাল ব্যবস্থা নয়।’

‘আদালত অবমাননার মামলা করছেন না কেন?’ রক্ষাকবচ মামলায় রুজিরাকে প্রশ্ন হাইকোর্টের

রক্ষাকবচ মামলায় সিবিআই দাবি করেছিল, রুজিরা নিজেকে থাইল্যান্ডের নাগরিক বলে পরিচয় দিয়েছেন। ভারতীয় সংবিধান মেনে তাঁকে রক্ষাকবচ দেওয়া সম্ভব নয় বলেও পাল্টা সওয়াল করেছে সিবিআই। “১৪ ও ২১ নম্বর অনুচ্ছেদে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের রক্ষাকবচ দেওয়ার কথা বলা নেই।” আগামীকাল ফের এই মামলার শুনানি রয়েছে।

‘আদালত অবমাননার মামলা করছেন না কেন?’ রক্ষাকবচ মামলায় রুজিরাকে প্রশ্ন হাইকোর্টের

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। বুধবার সময়ের আগেই ইডি দফতরে পৌঁছে যান তিনি। অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউণ্ডসের নাম জড়িয়েছে নিয়োগ মামলায়। মোটা টাকার দুর্নীতি হয়েছে বলেও দাবি তদন্তকারীদের। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ রুজিরাকে করা হবে বলে খবর।

‘আদালত অবমাননার মামলা করছেন না কেন?’ রক্ষাকবচ মামলায় রুজিরাকে প্রশ্ন হাইকোর্টের

‘আদালত অবমাননার মামলা করছেন না কেন?’ রক্ষাকবচ মামলায় রুজিরাকে প্রশ্ন হাইকোর্টের
‘আদালত অবমাননার মামলা করছেন না কেন?’ রক্ষাকবচ মামলায় রুজিরাকে প্রশ্ন হাইকোর্টের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর