নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন জানাল সিবিআই। এজেন্সির তরফে দাবি করা হয়েছে, তাঁদের হাতে কিছু নতুন তথ্য এসেছে যা এই তদন্তের নিষ্পত্তিতে সাহায্য করবে। কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন পার্থ চট্টোপাধ্যায়কে আরও একবার জিজ্ঞাসাবাদ। আর এই মর্মেই কিন্তু আলিপুরের বিশেষ আদালতে আবেদন জানাল সিবিআই।
আরও পড়ুনঃ পাঠানকোট হামলার ‘মাস্টারমাইন্ড’, পাকিস্তানে খুন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ শাহিদ লতিফ
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি। তবে, তদন্তের এখনও নিষ্পত্তি হয়নি। বুধবার আদালতে পার্থর জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। কিন্তু সেক্ষেত্রে বিরোধিতা করেন সিবিআই তরফের আইনজীবী। আর তাতেই বাতিল হয়ে যায় প্রাক্তন মন্ত্রীর জামিন। আগামী ২৫শে অক্টোবর পর্যন্ত হাজতেই থাকতে হবে তাঁকে।

পাল্টা, আইনজীবী বিচারপতিকে আবেদন জানান, সিবিআইয়ের হাতে নতুন নতুন তথ্য উঠে এসেছে। তাই জেলে গিয়ে পার্থকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। কারণ, তথ্যগুলিকে যাচাই করার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসাতে চায় সিবিআই।
![]()
জেলে গিয়ে পার্থকে জেরা করতে চায় CBI, আদালতে আবেদন এজেন্সির
অন্যদিকে, আজ আদালতে তদন্তের অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট পেশ করেছে সিবিআই। সেখানে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি। এত দিন ধরে কেন তদন্ত চলছে তা জানতে চাওয়া হয়েছে। সিবিআই তরফে বলা হয়েছে, মামলা যেহেতু আগে ইডি-র হাতে ছিল এবং সেখান থেকে সিবিআই তদন্তভার গ্রহণ করেছে তাই কিছুটা সময় লেগে যাচ্ছে।
আগেও আদালতে সিবিআই জানিয়েছিল, নিয়োগ দুর্নীতির শিকড় এতটাই গভীর ও প্যাঁচালো যে তা উদঘাটন করতে সময় লেগেই যাচ্ছে। তাছাড়া এই মামলায় এত লোকের নাম উঠে এসেছে সবাইকে জেরা করতেও সময়ের প্রয়োজন বলেই দাবি এজেন্সির।




