নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের মাটিতে খুন হলেন জইশ জঙ্গি শাহিদ লতিফ! শিয়ালকোট থেকে উদ্ধার হয়েছে তাঁর গুলিতে ঝাঁঝরা দেহ। কে বা কারা তাকে গুলি করেছে তা জানা না গেলেও পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম নিশ্চিত করেছে মৃত এই ব্যক্তি শাহিদ লতিফ। ২০১৬ সালে পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটিতে হামলার মূল মাস্টারমাইন্ড ছিলেন তিনি। ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় নাম ছিল শাহিদ লতিফ।
আরও পড়ুনঃ INDIA জোটের পরবর্তী বৈঠক কবে করা যায়? মমতার সাথে ফোনে আলোচনা রাহুলের
২০১৬ সালের ২ জানুয়ারি। ভারতীয়দের জন্য এই দিনটাকে ভোলা শক্ত। কারণ, সেদিনই পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটিতে হামলা চালায় জইশ-ই-মহম্মদের চার জন জঙ্গি। চার দিন ধরে জঙ্গি এবং সেনা জওয়ানদের মধ্যে চলে গুলির লড়াই। সেই সংঘর্ষে ভারতের সাত জন নিরাপত্তারক্ষী সহ একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়। পাকিস্তানে বসে এই হামলার পরিকল্পনা করেছিলেন শাহিদ লতিফ।

শুধু ২০১৬ সালের পাঠানকোট হামলাই নয়। শাহিদ লতিফ ‘কুখ্যাত’ হিসাবে পরিচিত বহুকাল আগে থেকেই। ১৯৯৪ সালে জঙ্গিযোগ থাকায় গ্রেফতার হন তিনি। ১৯৯৯ সালে একটি বিমান ছিনতাই করার অভিযোগ উঠেছিল লতিফের বিরুদ্ধে। ২০১০ সালে ওয়াঘা সীমান্ত দিয়ে তাকে পাকিস্তানের হাতে তুলে দেয় ভারত।

পাঠানকোট হামলার ‘মাস্টারমাইন্ড’, পাকিস্তানে খুন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ শাহিদ লতিফ
পাকিস্তানে ফিরে গিয়ে নিয়মিতভাবে জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগ রাখতেন লতিফ। এরপর ধীরে ধীরে প্ল্যাআন হয় ২০২৬ সালের হামলার। চার জন জঙ্গিকে ট্রেনিং দিয়ে ভারতে পাঠান লতিফ। তাঁরাই বিমানঘাঁটিতে ভয়ঙ্কর আক্রমণ চালান। অবশেষে পাকিস্তানের শিয়ালকোটে খুন হলেন কুখ্যাত জঙ্গিনেতা শাহিদ লতিফ।




