নজরবন্দি ব্যুরোঃ ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক কবে করা যেতে পারে তা নিয়ে আলোচনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুল ছাড়াও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারও ফোন করেছেন তৃণমূলনেত্রীকে। বৈঠকের দিন কবে ঠিক হল?
আরো পড়ুনঃ ফের অ্যাকশনে ED, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ১১ জায়গায় হানা
জানা গিয়েছে, অক্টোবরের শেষে ইন্ডিয়া জোটের বৈঠোক করার ইচ্ছা প্রকাশ করেন রাহুল, খাড়গে এবং পাওয়ার। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সেই সময় রাজ্যে লক্ষ্মীপুজো চলবে তাই তিনি সেই সময় বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। নাগপুরে বৈঠকটি হবার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে নভেম্বরের ৪-৫ তারিখে বৈঠক করা হতে পারে।

প্রসঙ্গত, স্পেন ও দুবাই সফর শেষ করে কলকাতায় ফেরার পর এখনও পর্যন্ত বাড়ি থেকে বেরোননি মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ের চোট নিয়ে চিকিৎসা চলছে তাঁর। শোনা যাচ্ছে, মহালয়ার দিন তিনি বাড়ির বাইরে বেরোতে পারেন। এরই মধ্যে বৃহস্পতিবার নিজের বাড়িতে মন্ত্রীসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী যা তাঁর এই দীর্ঘ শাসনকালে প্রথম।

INDIA জোটের পরবর্তী বৈঠক কবে করা যায়? মমতার সাথে ফোনে আলোচনা রাহুলের
ইন্ডিয়া জোটের তিনটি বৈঠকেই উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোটের বৈঠক থেকেই গঠিত হয় সমন্বয় কমিটি। সেই কমিটিতে তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যদিও দিল্লিতে ধর্না কর্মসূচি থাকায় তিনি সমন্বয় কমিটির প্রথম বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। সমন্বয় কমিটির মূল উদ্দেশ্য আসন সমঝোতা করা। সেক্ষেত্রে নভেম্বরের বৈঠকে আবারও আসন সমঝোতা নিয়ে জটিলতা কাটতে পারে।




