Municipality Recruitment Scam: ফের অ্যাকশনে ED, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ১১ জায়গায় হানা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিন কয়েক আগেই পুরনিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছিল সিবিআই। বুধবার অ্যাকশনে নামল ইডি। রাজ্যের ১১ জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। চলছে তল্লাশি। গোয়েন্দা আধিকারিকদের পাশাপাশি রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

আরো পড়ুনঃ সুবিচারের আশায় দিল্লির পথে মৌসুমি-টুম্পা, রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ কামদুনির ২ প্রতিবাদীর

আজ বসিরহাট, নদিয়ার শান্তিপুর, ধুবুলিয়া, রানাঘাট ও কৃষ্ণনগরের একাধিক জায়গায় তল্লাশি চলছে। জানা গিয়েছে, পুরনিয়োগ দুর্নীতির টাকা শান্তিপুরের একটি রাইস মিলে ব্যবহার করা হয়েছে। সেখানেও হানা দিয়েছেন ইডি-র অফিসাররা। যদিও মিলের মালিকের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ফের অ্যাকশনে ED, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ১১ জায়গায় হানা
ফের অ্যাকশনে ED, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ১১ জায়গায় হানা

প্রসঙ্গত, রবিবার পুরনিয়োগ দুর্নীতিতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং বিধায়ক মদন মিত্রের বাড়িতে প্রায় ৯ ঘন্টার কাছাকাছি তল্লাশি করে সিবিআই। পাশাপাশি খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও হানা দেন গোয়েন্দারা। যদিও সেই তল্লাশি থেকে কোনও ‘চাঞ্চল্যকর’ তথ্য উঠে আসেনি। তৃণমূলের তরফে বারংবারই রাজনৈতিক কারণে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ তুলেছে।

ফের অ্যাকশনে ED, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ১১ জায়গায় হানা

ফের অ্যাকশনে ED, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ১১ জায়গায় হানা

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি জানতে পারে পুরনিয়োগেও ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই সূত্রেই ইডি ও সিবিআই একযোগে তদন্তে নামে। এর আগেও একাধিক জায়গায় তল্লাশি করেছে ইডি। আজও রাজ্যের ১১ জায়গায় তল্লাশি চলছে। সব মিলিয়ে পুজোর আগেও দুর্নীতির আবহ কাটেনি বঙ্গে।

ফের অ্যাকশনে ED, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ১১ জায়গায় হানা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন