Rujira Banerjee: রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ অভিষেক-পত্নী, ED-কে বড় নির্দেশ হাইকোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, মঙ্গলবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ক্ষমতা বেধে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

আরও পড়ুন: Weather Update: মনোরম আবহাওয়ায় কাটবে পুজো, উৎসবের দিনগুলি‌ কেমন কাটবে?

সূত্রের খবর, অভিষেক-পত্নীর গোপনীয়তার অধিকার রক্ষার আর্জি নিয়েই আদালতের দারস্থ হয়েছিলেন। মঙ্গলবার সেই মামলায় কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ ইডি ও সংবাদমাধ্যমের ভূমিকাতে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়। যেহেতু প্রথম থেকেই, রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, গোপনীয়তার অধিকার খর্ব করা হচ্ছে। অর্ধসত্য খবর প্রকাশিত হচ্ছে। সেই কারণে এবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তদন্ত মামলায় ইডির ক্ষমতা বেধে দেন।

রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ অভিষেক-পত্নী, ইডিকে কি নির্দেশ দিল আদালত
রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ অভিষেক-পত্নী, ইডিকে কি নির্দেশ দিল আদালত

আদালতের নির্দেশের শর্ত, এবার থেকে তল্লাশি অভিযান চালালে কোনও লাইভ স্ট্রিমিং করা যাবে না। তাছাড়াও ইডি তার অভিযানের ক্ষেত্রে আগে থেকে সংবাদমাধ্যমকে জানাতে পারবে না। এছাড়াও সংবাদমাধ্যমকে নিয়ে গিয়ে কোনও তল্লাশি অভিযান বা রেইড চালাতে পারবে না ইডি। পাশাপাশি তল্লাশি অভিযানের কোনও কিছু প্রকাশ্যেও আনা যাবে না।

রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ অভিষেক-পত্নী, ইডিকে কি নির্দেশ দিল আদালত

অন্যদিকে, যদি ইডির তল্লাশি অভিযানের কোন খবর করলে সংবাদমাধ্যমে, সেখানে কোনও রকমের অভিযুক্তের ছবি ব্যবহার করা যাবে না। তাছাড়াও চার্জশিটের আগে কোনওরকম ছবি ছাপা যাবে না। এই মামলার পরবর্তী শুনানি ২০২৪ সালের জানুয়ারি মাসে হবে বলে জানিয়েছে আদালত

রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ অভিষেক-পত্নী, ইডিকে কি নির্দেশ দিল আদালত

রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ অভিষেক-পত্নী, ইডিকে কি নির্দেশ দিল আদালত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর