Weather Update: মনোরম আবহাওয়ায় কাটবে পুজো, উৎসবের দিনগুলি‌ কেমন কাটবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর আমেজ লেগে গিয়েছে। রাস্তায় ভিড় বাড়ছে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল পুজোর দিনগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আনন্দ যেন দ্বিগুণ বেড়েছে। আগামী ৪-৫ দিন আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে। জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট।

আরও পড়ুন: পুজোর আগেই ফের নিম্নচাপের ভ্রুকুটি! তৈরী হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, কোথায় কোথায় ঝড়-বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজো কাটবে মনোরম আবহাওয়ায়। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে দশমী রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। ২৩ ও ২৪ অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

 মনোরম আবহাওয়ায় কাটবে পুজো, উৎসবের দিনগুলি‌ কেমন কাটবে?

আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার- উত্তরবঙ্গের উপরের এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং ঝলমলে আকাশ দেখা যাবে। ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অর্থাৎ পুজোর দিনগুলিতে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।

 মনোরম আবহাওয়ায় কাটবে পুজো, উৎসবের দিনগুলি‌ কেমন কাটবে?

কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে ক্রমশ জলীয় বাষ্পের পরিমাণ কমবে। বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। দিন ও রাতের দিকে তাপমাত্রা কমবে। হালকা শীতের আমেজ অনুভূত হবে।

মনোরম আবহাওয়ায় কাটবে পুজো, উৎসবের দিনগুলি‌ কেমন কাটবে?

 মনোরম আবহাওয়ায় কাটবে পুজো, উৎসবের দিনগুলি‌ কেমন কাটবে?
মনোরম আবহাওয়ায় কাটবে পুজো, উৎসবের দিনগুলি‌ কেমন কাটবে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন