অভিযুক্ত অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই

CBI: বেশ কিছু ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই। আদালতের নির্দেশ মেনে প্রার্থীর পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি যাচাই সহ নিজাম প্যালেসে অযোগ্যদের তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু শিক্ষককে জেরাও করা হয়েছে।

আরও পড়ুন: ১২ কোটির বিনিময়ে তৃণমূলের প্রার্থী হয়েছেন ইউসুফ, ভোটের দিন বিস্ফোরক অধীর

cbi1

এক্ষেত্রে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগে অভিযুক্তদের তলব থেকে শুরু করে তথ্য সংগ্রহ করা হচ্ছে সিবিআইয়ের নিজাম প্যালেসের দপ্তর থেকে। সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত সাতটি নথি সংগ্রহ করার কাজ শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

cbi2

বেশ কিছু ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়েছে। দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটিই বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাতে এক ধাক্কায় চাকরি যায় ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর।

অভিযুক্ত অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই

cbi3

এসএসসি পরীক্ষা থেকে চাকরি পাওয়া পর্যন্ত ২০১৬ সালে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহের কাজ করেছে সিবিআই। প্রার্থীর পরীক্ষার রেজাল্ট, ইন্টারভিউ, শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শংসাপত্র, চাকরির নিয়োগপত্র, বেতনের নথি সহ যাবতীয় তথ্য যাচাই করে দেখছেন তদন্তকারীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত